,

পাকিস্তানকে ১৬২ রানেই গুটিয়ে দিল ভারত

news-image

স্পোর্টস ডেস্ক: শুরুতেই বিপর্যয়। পরে হাল ধরেছিলেন বাবর আজম আর শোয়েব মালিক। দুজনই ফিফটির দোরগোড়ায় এসে সাজঘরে ফিরলেন। তাতে বিপর্যয়টা দূর হবে হবে করেও হয়নি। শেষপর্যন্ত ভারতীয় বোলারদের তোপে ১৬২ রানেই অলআউট হয়ে গেছে পাকিস্তান, ইনিংসের ৪১ বল বাকি থাকতে।

টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান। শুরুতেই তারা পড়ে বড় বিপদে। স্কোরবোর্ডে ৩ রান উঠতেই ২ উইকেট হারিয়ে বসে সরফরাজ আহমেদের দল।

ভুবনেশ্বরকে আক্রমণ করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরমুখী হন ইমাম উল হক (২)। এরপর ফাখর জামানও ভুল করে বসেন। ভারতীয় পেসারকে তুলে মারতে গিয়ে ইয়ুজবেন্দ্র চাহালের ক্যাচ হন তিনি, রানের খাতা না খুলেই।

তৃতীয় উইকেটে বিপদ কিছুটা সামলে উঠেছিলেন বাবর আজম আর শোয়েব মালিক। তাদের ৮২ রানের জুটিটি ভাঙার পর আবার যেন তাসের ঘর পাকিস্তান।

বাবর ৪৭ রান করে কুলদ্বীপ যাদবের বলে বোল্ড। এরপর ছক্কা মারতে গিয়ে বাউন্ডারিতে মনিশ পান্ডের দুর্দান্ত ক্যাচ হয়েছেন অধিনায়ক সরফরাজ আহমেদ (৬)।

পাকিস্তানের অবস্থা আরও খারাপ হয় শোয়েব মালিক ৪৩ রানে রানআউটের ফাঁদে পড়লে। কিছুক্ষণ পরই আউট হয়ে যান এক বল আগেই বড় ছক্কা হাঁকানো আসিফ আলি (৯)।

শেষদিকে ফাহিম আশরাফ আর মোহাম্মদ আমির দলকে লড়াইয়ের পুঁজি এনে দেয়ার যথাসাধ্য চেষ্টা করেছেন। আশরাফ ২১ রান করে আউট হন। আমির অপরাজিত ছিলেন ১৮ রান নিয়ে।

ভারতের পক্ষে ৩টি করে উইকেট নেন কেদর যাদব আর ভুবনেশ্বর কুমার। জাসপ্রিত বুমরাহর শিকার ২টি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের