,

প্রেমের টানে ঘর ছেড়ে লাশ হল কুড়িগ্রামের কিশোর-কিশোরী

news-image

কুড়িগ্রামে বুধবার পরিত্যক্ত সেচ পাম্পের পাশে পড়েছিল কিশোর-কিশোরীর লাশ- যুগান্তর
কুড়িগ্রামে প্রেমের টানে ঘর ছেড়ে দুই কিশোর-কিশোরীর নিহত হয়েছে।

বুধবার ভোরে সদর উপজেলার বিসিক শিল্পনগরীর কাছে নলেয়ারপাড় এলাকায় পরিত্যক্ত সেচ পাম্পের পাশ থেকে নিহতদের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হল- সেলিনা আক্তার (১৪), আমিন উদ্দিন দ্বিমুখী দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী এবং কুড়িগ্রাম পৌর এলাকার ডাকুয়াপাড়া গ্রামের জাবেদ আলীর মেয়ে। কিশোর জাহাঙ্গীর আলম (১৬) কুড়িগ্রাম টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র এবং পূর্বকল্যাণ গ্রামের সৈয়দ আলীর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত দুজনকে সাইকেলে করে মঙ্গলবার ঘুরতে দেখেছেন অনেকেই। স্থানীয়দের ধারণা, প্রেমের সম্পর্ক থেকে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যেই তারা বের হয়েছিল।

ভোরে ওই স্থানে তাদের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

কুড়িগ্রামের পুলিশ সুপার মেহেদুল করিম জানান, সদর থানা পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠিয়েছে। মরদেহ দুটির গলায় ওড়না পেঁচানো ছিল।

সুরতহাল রির্পোট অনুযায়ী, প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের