,

রোহিঙ্গা নির্মূল, মিয়ানমারের বিরুদ্ধে আইসিসিতে তদন্ত শুরু

news-image

নিউজ ডেস্ক : রাখাইনে রোহিঙ্গা মুসলামদের বিরুদ্ধে হত্যা, যৌন সহিংসতা ও জোরপূর্বক বিতাড়নসহ মানবতাবিরোধী অভিযোগের বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)।

মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নির্মূলের মুখে সাত লাখেরও বেশি রোহিঙ্গা পালিয়ে প্রতিবেশী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এর পর এই নিপীড়ন নিয়ে এটিই কোনো পূর্ণাঙ্গ তদন্তের উদ্যোগ বলে বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে।

হেগভিত্তিক আইসিসির সদস্য না হলেও মিয়ানমারের মানবতাবিরোধী অপরাধের তদন্তের এখতিয়ার এ আদালতের রয়েছে বলে দুই সপ্তাহ আগে রুল জারি করেছিলেন বিচারকরা। কারণ বাংলাদেশ হচ্ছে আইসিসির সদস্য। এমন সিদ্ধান্ত আসার ধারাবাহিকতায় এ তদন্ত শুরু হল।

আদালতের কৌঁসুলি ফাতো বেনসুদা মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছেন, লাখ লাখ রোহিঙ্গাকে যেভাবে মিয়ানমার থেকে বাংলাদেশে তাড়িয়ে দেয়া হয়েছে, তাতে যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে কিনা, সে বিষয়ে প্রাথমিক তদন্তে হাত দিয়েছে তার দফতর।

বিবিসি লিখেছে, আইসিসির এ তদন্তের পথ ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর দমন অভিযানের পূর্ণাঙ্গ তদন্তের পথ খুলতে পারে।

কৌঁসুলি ফাতো বেনসুদা দেখবেন যে মিয়ানমারের নিপীড়নের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের ন্যায্য প্রতিপন্ন করতে সেখানে যথেষ্ট প্রমাণ আছে কিনা।

তিনি বলেন, এ প্রক্রিয়ার পরবর্তী ধাপ এগিয়ে নিতে এবং রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সরাসরি সম্পূর্ণ প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি বলেন, বেশ কিছু অপরাধ মাথায় রেখে প্রাথমিক তদন্ত করা হবে। যার মধ্যে রয়েছে, বসতভিটা থেকে উচ্ছেদ, মৌলিক অধিকার হরণ, হত্যা, যৌন নিপীড়ন, গুম, বসতবাড়ি ধ্বংস ও লুট। মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন ছাড়াও অন্যান্য অমানবিক অপরাধসহ অন্য কোনো অপরাধও রাখাইনের রোহিঙ্গাদের দুর্দশার কারণ কিনা তাও তিনি বিবেচনা করে দেখবেন।

আইসিসির এই প্রাথমিক তদন্তের পর একটি আনুষ্ঠানিক তদন্ত হবে। এর পরই অপরাধীদের অভিযুক্ত করা হবে।

এদিকে একই দিন জাতিসংঘের তদন্তকারীরা বলেছেন, রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার সেনাবাহিনী এমন অপরাধ করেছে, যার গভীরতা মাপা কঠিন। কাজেই তাদের গণহত্যার জন্য বিচারের মুখোমুখি করা উচিত।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর