,

আজ সালমান শাহর ৪৭তম জন্মদিন

news-image

অনলাইন ডেস্ক: আজ ঢাকাই সিনেমার রাজকুমার নায়ক সালমান শাহর ৪৭তম জন্মদিন। তিনি বেঁচে থাকলে আজকের এই দিনটির প্রথম প্রহরের রঙ হতো অন্যরকম। ভক্তরা কেক আর ফুলের তোড়া নিয়ে ভিড় জমাতেন তার বাড়ির সামনে। নিরাপত্তা দিতে ছুটে আসতে হতো হয়তো আইনশৃঙ্খলাবাহিনীকে। কত রাত অবধি ভক্তরা দাঁড়িয়ে থাকতো, সেটার অঙ্ক করে উত্তর দেওয়া যে কঠিন। কারণ তিনি সালমান শাহ।

তিনি নেই, তাই বলে কী জন্মদিন পালন থেমে থাকবে? না, আজো উৎসবে মেতে উঠবে সালমান শাহ ভক্তরা। অকাল প্রয়াত নায়ক বাংলা সিনেমার রাজকুমার সালমান শাহর আজ জন্মদিন। এ উপলক্ষে নাগরিক টিভি বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। বিকেল ৩টায় প্রচার হবে সালমান শাহ অভিনীত সুপারহিট সিনেমা মায়ের অধিকার। সন্ধ্যা ৬টার প্রচার হবে সালমান শাহ অভিনীত গান নিয়ে চিত্রালী। রাত ১১টায় সালমানের জন্মদিন উপলক্ষে প্রচার হবে বিশেষ নাগরিক ক্যাফে। অনুষ্ঠানে শিল্পী হিসেবে উপস্থিত থাকবেন আগুন ও সিথি সাহা।

এ অনুষ্ঠানে আগুন ও সিথি দু’জনই সালমান শাহর চলচ্চিত্রে অভিনীত একাধিক গান পরিবেশন করবেন। অনুষ্ঠানে বিশেষ চমক হিসেবে থাকছেন মিশা সওদাগর। নাগরিক স্টুডিও থেকে সরাসরি সম্প্রচারিত এ অনুষ্ঠানে মিশা সওদাগর সালমানকে নিয়ে স্মৃতিচারণ করবেন।

সালমান শাহর অভিনীত প্রথম সিনেমা কেয়ামত থেকে কেয়ামত-এর জনপ্রিয় গানগুলোর গায়ক ছিলেন আগুন। নাগরিক টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান কামরুজ্জামান বাবু বলেন, ‘সালমান শাহর জন্মদিনে নাগরিক দর্শকদের বাড়তি আনন্দ দিতেই এমন আয়োজন করছে। আশা করছি দর্শকদের অনুষ্ঠানগুলো ভালো লাগবে।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর