,

সৌদি আরবের সুসংবাদ ওমরা পালনকারীদের জন্য!

news-image

ডেস্ক রিপোর্ট।। মক্কা-মদিনায় ওমরা পালনের উদ্দেশ্যে যাওয়া দর্শনার্থীরা সৌদি আরবের সকল শহর ভ্রমণ করতে পারবে বলে ঘোষণা দিয়েছে দেশটির হজ মন্ত্রণালয়। খবর খালিজ টাইমস-এর। তবে এক মাসের জন্য ওমরাহ পালনে সৌদি আরবে যাওয়া বিদেশী নাগরিকদের পবিত্র দুই শহর মক্কা মদিনায় ১৫ দিন অবস্থান করতে হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সৌদি আরবের হজ মন্ত্রণালয়ের ওমরাহ বিভাগের সহকারী সচিব আব্দুল আজিজ ওয়াজ্জান বলেন, ৩০ দিনের মধ্যে ওমরা পালনকারীদের প্রধান দুই মসজিদ মক্কা ও মদিনায় ১৫ দিন অবস্থান করতে হবে।

তিনি জানান, গত সপ্তাহেই ওমরাহ পালনের জন্য ১০ হাজার লোক সৌদি পৌঁছেছেন। গত ৪ দিনে ভিসা দেয়া হয়েছে ৩০ হাজার।

দেশটির পর্যটন খাতে বৈচিত্র্য আনতেই এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। তেল পরবর্তী যুগে এই খাতকে প্রস্তুত করতে এ ধরণের গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। সূত্র: খালিজ টাইমস।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের