,

ধর্ষণে গর্ভবতী প্রবাসীর স্ত্রী, অতপর…

news-image

নিউজ ডেস্ক।। কুমিল্লার নাঙ্গলকোটে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও সন্তান প্রসব হওয়ার ঘটনা ঘটেছে। উপজেলার বটতলি ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ধর্ষক আবুল কাশেমকে (২৪) গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। তিনি কাশিপুর গ্রামের মৃত ইউনুছ মিয়ার ছেলে আবুল কাশেম।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, ওই গ্রামের প্রবাসীর স্ত্রী গত বছরের ২০১৭ সালের ১০ অক্টোবর রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে যায়। এ সময় সুযোগ বুঝে তার ঘরে ঢুকে পড়ে একই গ্রামের আবুল কাশেম। পরে অনেক রাতে ওই নারীর মুখ চেপে ধরে তাকে জোরপূর্বক ধর্ষণ করে।

এর পর থেকে বিভিন্ন সময় ব্ল্যাকমেইল করে তাকে একাধিকবার ধর্ষণ করে আবুল কাশেম। এক পর্যায়ে ওই নারী গর্ভবতী হয়ে পড়েন। সম্প্রতি তার স্বামী বাড়িতে এসে তার শারীরিক অবস্থার অবনতি দেখে সন্দেহ করেন। এ সময় ওই নারী স্বামীকে সব খুলে বলেন। পরে গত ১৩ সেপ্টেম্বর ২০১৮ সালে ধর্ষিতা ওই নারী একটি পুত্র সন্তান প্রসব করেন।

সন্তান প্রসবের পর আজ মঙ্গলবার ওই ধর্ষিতা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এর পরই পুলিশ বটতলি এলাকা থেকে ধর্ষক আবুল কাশেমকে আটক করে কুমিল্লা আদালতে প্রেরণ করে।
এ বিষয়ে গতকাল মঙ্গলবার নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম পিপিএম জানান, ধর্ষিতা বাদী হয়ে অভিযোগ করলে ধর্ষককে আটক করে আদালতে পাঠানো হয়।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর