,

ভারতকে কাঁপিয়ে হংকংয়ের বিদায়

news-image

ডেস্ক রিপোর্ট : ভারতের কঠিন পরীক্ষা নিয়ে এশিয়া কাপ থেকে বিদায় নিল হংকং। ভারতের দেয়া ২৮৬ রানের টার্গেটে খেলতে নেমে ২৫৯ রান তুলতে সক্ষম হয় হংকং। ২৬ রানের হার যদিও খুব বেশি প্রতিদ্বন্দ্বিতার সাক্ষ্য দিচ্ছে না। হংকংয়ের ৪০ ওভার পর্যন্ত চিন্তার ভাজ ছিল রোহিত শর্মা, ধোনিদের কপালে।

১৭৪ রানের ওপেনিং পার্টনারশিপ গড়েন নিজাকাত খান এবং আনশুমান রাথ। ৭৩ রানে অধিনায়ক আনশুমানের বিদায়ের পর এক রান যোগ করেই বিদায় নেন আরেক ওপেনার নিজাকাত (৯২)।

মূলত বড় দরের বিপক্ষে বড় টার্গেট তাড়া করতে গিয়েই খেই হারায় অনভিজ্ঞ হংকং। দুই ওপেনারের বিদায়ের পর আর কোন বড় জুটি গড়তে পারেনি তারা।

নিজাকাতকে ফিরিয়ে ভারতকে ম্যাচে ফিরিয়ে আনেন অভিষিক্ত পেসার খলিল আহমেদ। ম্যাচে আরো দু’টি উইকেট তুলে নিয়েছেন তিনি। এছাড়া বেশ হিসেবি বোলিং করা কুলদীপ জাদভও শিকার করেছেন দুই উইকেট। আর জুজবেন্দ্র চাহাল নিজের খাতায় যোগ করেছেন তিনটি উইকেট।

এরআগে টস হেরে আগে ব্যাট করতে নেমে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় ভারত। ভালো শুরুর পর ২৩ রানে ফিরে যান অধিনায়ক রোহিত শর্মা। এরপর আম্বাতি রাউডুর সঙ্গে জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান শিখর ধাওয়ান। ৬০ রানে রাইডুকে ফেরান নওয়াজ। ১২৭ রানে সাজঘরে ফেরেন ধাওয়ান। এরপর দিনের কার্তিতের ৩৩ এবং কেদার যাদবের ২৮ ছাড়া আর কেউ তেমন রান করতে পারেননি। শেষ পর্যন্ত ভারত থেমেছে ২৮৫ রানে।

হংকংয়ের হয়ে তিনটি উইকেট তুলে নেন কিনচিৎ শাহ। এছাড়া ইহসান খান ২টি এবং একটি করে উইকেট নেন ইহসান নওয়াজ এবং আইজাজ খান।

টানা দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল হংকং। গ্রুপের শীর্ষস্থানী নির্ধারনী ম্যাচে আজ ফের পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। বিকেল সাড়ে পাঁচটায় শুরু হতে যাওয়া উত্তেজনাপূর্ণ ম্যাচটি তাই কেবলই আনুষ্ঠানিকতা হয়ে থাকলো।

সংক্ষিপ্ত স্কোর: ভারত ২৮৫/৭ ধাওয়ান ১২৭, রাইডু ৬০, কার্তিক ৩৩; চিনচিৎ ৩৯/৩।
হংকং ২৫৯/৮ আনশুমান ৭৩, নিজাকাত ৯২; খলিল ৪৮/৩, চাহাল ৪৬/৩।

ভারত ২৬ রানে জয়ী।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর