,

হৃদয়বিদারক দৃশ্য: একদিনেই সংগ্রহ ৩০ লাখ

news-image

বাবার মরদেহের পাশে দাঁড়িয়ে কাঁদছে শিশুটি। হৃদয়বিদারক সেই দৃশ্যের ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। টুইটারে শেয়ার হয়েছে সাত হাজারের বেশি। শুধু ভাইরালই হয়নি, একদিনে ছেলেটির পরিবারের সাহায্যার্থে সংগ্রহ হয়েছে ত্রিশ লাখ রুপি। মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

শিশুটির বাবার নাম অনিল (২৭)। ভারতের দিল্লীতে একজন পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করতেন। নর্দমা পরিষ্কারের সময় দড়ি ছিড়ে ভেতরে পড়ে গিয়ে তার মৃত্যু হয়।

এ ঘটনার পর শিভ সানি নামে এক স্থানীয় সাংবাদিক হাসপাতালে গিয়ে বাবা-ছেলের ওই দৃশ্য দেখতে পান। অতঃপর তিনি ছবি তুলে টুইটারে শেয়ার করেন। দৃশ্যটি তাকে একটা ‘ঝাঁকুনি’ দেয় বলে সানি বিবিসিকে জানান।

একজন ক্রাইম রিপোর্টার হিসেবে অনেক ট্রাজেডি দেখেছেন। তবে এমন হৃদয়বিদারক দৃশ্য আগে কখনও দেখেননি উল্লেখ করে সানি বলেন, ‘এটা এমন কিছু ছিলো যা আগে কখনোই দেখিনি।’

বিবিসি বলছে, ভারতে প্রতি বছর এভাবে প্রায় ১০০ পরিচ্ছন্ন কর্মীর মৃত্যু হয়। তবে যথাযথ নিরাপত্তা সরঞ্জামের অভাবেই মৃত্যুর ঘটনা ঘটছে বলে শ্রমিক ইউনিয়নের অভিযোগ।

ভারতে এরকম দুঃখজনক ঘটনা অনেক ঘটছে উল্লেখ করে সানি বলেন, আমি শুধু পরিচ্ছন্ন শ্রমিকদের মৃত্যুর দিকে মনোযোগ আকর্ষণ করতে চেয়েছিলাম। কিন্তু ছবিটি শিশুটির পরিবারের গল্পকেও তুলে ধরেছে।

বাবার শোকে কাতর ওই শিশুটির বয়স মাত্র ১১ বছর জানিয়ে সানি বলেন, অনিলের আরো দুটি মেয়ে আছে। যাদের বয়স সাত ও তিন। তাদের পক্ষে বাবার শেষকৃত্য করার সামর্থ্য ছিলো না। এমনকি গত সপ্তাহে অনিলের চার মাসের এক ছেলে নিউমোনিয়ায় ভুগে মারা যায়। টাকার অভাবে চিকিৎসা করাতে পারেনি।

পরে ভারতীয় এই সাংবাদিকের আহ্বানে উদয় ফাউণ্ডেশন নামে এক এনজিও শিশুটির পরিবারের পাশে দাঁড়ায়। শুধু তাই নয়, অনালাইনের মাধ্যমে একদিনেই ৩০ লাখ রুপির তহবিল সংগ্রহ করে দেয় এনজিওটি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের