,

নরসিংদীতে আওয়ামী লীগ-বিএনপির টেঁটাযুদ্ধ, আহত ১০

news-image

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর দুর্গম চারাঞ্চল নজরপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিতদের মধ্যে টেঁটাযুদ্ধ সংঘটিত হয়েছে। এতে টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের বাহেরচর গ্রামে বিএনপি সমর্থিত বড়বাড়ী ও আওয়ামী লীগ সমর্থিত ভূঁইয়া লোকজনের মধ্যে এ সংর্ঘষের ঘটনা ঘটে। গুরুত্বর আহতদের সদর হাসাপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানিয়েছেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত এক সপ্তাহ আগে ভূঁইয়া বাড়ির হালিম ভূঁইয়াকে মারপিট করেন বড়বাড়ীর শারফিন ও আজান। এঘটনার জের ধরে একই গ্রামের দুইটি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলছিল। এরই মধ্যে মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কাজ শেষে হালিম ভূঁইয়া বাড়ি ফেরার ফথে পুনরায় তকে মারপিট করা হয়। এ খবর ভূঁইয়া বাড়ির লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে তারা টেঁটা বল্লমসহ দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে প্রতিপক্ষের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে উভয় গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ৭ জন টেঁটাবিদ্ধসহ ১০ জন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

শহর ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান সাংবাদিকদের জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এলাকায় পুলিশ পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা