,

মোদির ৬৮ তম জন্মদিনে কাটা হল ৬,৮০০ কিলোগ্রাম কেক

news-image

অনলাইন ডেস্ক: মোদীর ৬৮ তম জন্মদিনে ৬৮০ ফুট লম্বা ৬৮০০ কিলোগ্রামের আস্ত কেক কেটে নজির গড়লো ভারতের গুজরাটের উদ্যোক্তরা। গুজরাটের সুরাতে একটি গ্র্যান্ড অনুষ্ঠানে কাটা হয় এ কেক।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৬৮০ জন বিশিষ্ট নাগরিক। আর এই বিশাল কেকটি খেলেন ৬৮,০০০ জন অতিথি। পরস্পরকে কেক খাইয়ে পালন করলেন প্রধানমন্ত্রীর জন্মদিন।

সুরাতের ভেসুতে স্বর্ণভূমি পার্টি প্লটে মোদির জন্মদিন পালন করা হয় গতকাল সোমবার। প্রায় ১,১৫০ কিলোগ্রাম ময়দা এবং ১,৫৫০ কিলোগ্রাম চিনি ৬,৮০০ কেজি কেক তৈরিতে ব্যবহৃত হয়েছিল। এই কেক বানানোর জন্য ছিলেন বিশেষ কর্মী। কেকে ২২৫ কিলোগ্রাম প্রোটিন, ১,১৫০ কিলোগ্রাম কোকো পাউডার, ২৫ কিলোগ্রাম ক্যারামেল, ১,৬৭৫ কিলোগ্রাম হুইপড ক্রিম, ৮৫০ কিলোগ্রাম চকোলেট চিপ, ৩৫০ কিলোগ্রাম তেল এবং ১২৫ কিলোগ্রাম কেক জেল ব্যবহার করা হয়েছিল। ২০ জন বিশেষ কর্মীসহ, আরও ৫০ জন কেকটি ১৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ১০ ঘন্টার মধ্যে তৈরি করে।

এই অনুষ্ঠানের আয়োজক রাজেশ জৈন বলেন, প্রধানমন্ত্রী মোদির ৬৮ তম জন্মদিনে বিশেষ কিছু করার স্বপ্ন ছিল আমাদের ছিল। আমরা এমন অনুষ্ঠান করতে পেরে সার্থক।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের