,

হংকং শিবিরে জোড়া আঘাত

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতের দেয়া ২৮৬ রানের লক্ষ্য তাঁড়া করতে নেমে দুর্দান্ত খেলছে হংকং। ভারতীয় বোলাররা উইকেট পেতে যখন মরিয়া আর অবশেষে সেই উইকেটের দেখা পেল কুলদীপ যাদবের মাধ্যমে।
দলীয় ১৭৪ রানে আশুমান রথকে ফেরান তিনি। এর ঠিক পরের ওভারে সেঞ্চুরির পথে হাটতে থাকা নিজাকাত খানকে ফেরান খালেদ আহমেদ। তিনি ১১৫ বলে ৯২ রান করে খালেদ আহমেদের বলে এলবির ফাঁদে পড়েন।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৬.১ ওভারের খেলা শেষে ১৭৬ রান করেছে হংকং।

নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে অধিনায়ক রোহিত শর্মা এ পর্যন্ত ছয় জন বোলারকে আক্রমণে এনেছেন। তবে পেসার বা স্পিনার কোনও অস্ত্রই কাজে আসছে না দলটির জন্য। দুই ওপেনারই হাফসেঞ্চুরি পূর্ণ করেছেন। এর মধ্যে ৮৭ রান করে সেঞ্চুরির দিকে এগুচ্ছেন নিজাকাত খান। আরেক ওপেনার আনসুমান রাথ ব্যাট করছিলেন ৭১ রান নিয়ে।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শিখর ধাওয়ানের সেঞ্চুরি ও আম্বাতি রাইডুর হাফসেঞ্চুরিতে হংকংয়ের বিপক্ষে ২৮৫ রান করেছে ভারত। নির্ধারিত ওভার শেষে সাত উইকেট হারিয়ে এ রান সংগ্রহ করে তারা। ৪৫ রানের উদ্বোধনী জুটি গড়ার পর অধিনায়ক রোহিত শর্মা আউট হয়ে যান (২৩)। পরে শিখর ধাওয়ান ও আম্বাতি রাইডু দ্বিতীয় উইকেটে জুটি বাঁধেন।

দলীয় ১৬১ রানে রাইডু আউট হন। মাঠ ছাড়ার আগে তিনি করেন ৬০ রান। অপরদিকে সেঞ্চুরি করেছেন শিখর ধাওয়ান। তবে ধাওয়ানের ঝড় অব্যাহত থাকে। ১২০ বল খেলে ১৫টি চার ও দুটি ছক্কার মারে তিনি করেছেন ১২৭ রান। দলীয় ২৪০ রানে ধাওয়ান আউট হওয়ার পর দ্রুত বেশ কয়েকটি উইকেটের পতন হয় ভারতের। অন্য ব্যাটসম্যানদের মধ্যে দিনেশ কার্তিক (৩৩) ও কেদার যাদব (২৮*) ছাড়া মিডল ও টেল-এন্ডারে কেউ দুই অঙ্ক ছূঁতে পারেননি।

হংকংয়ের বোলারদের মধ্যে কিঞ্চিত শাহ সর্বোচ্চ তিনটি এবং এহসান খান দুটি করে উইকেট নিয়েছেন।

আজকের ম্যাচে হেরে গেলে এশিয়া কাপের চলতি আসর থেকে হংকংয়ের বিদায় হয়ে যাবে। শেষ চারে চলে যাবে ভারত ও পাকিস্তান। এই গ্রুপে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ হবে আজ বুধবার।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর