,

এক ছবিতে প্রসেনজিৎ, জিৎ ও সোহম

news-image

ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের টালিউড ফিল্ম ইন্ডাস্ট্রির অবস্থা খুবই নাজুক। ব্যবসা মন্দার কারণে বড় বড় তারকাদের ছবিও মার খাচ্ছে সেখানে।এ প্রতিকূলতা কাটিয়ে উঠার জন্য নির্মাতাদের পাশাপাশি প্রযোজক ও শিল্পীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সেই ধারাবাহিকতায় প্রথমবার কলকাতার একটি ছবিতে দেখা যাবে তিন সময়ের তিন নায়ক প্রসেনজিৎ, জিৎ ও সোহমকে। ছবির নাম ‘বাঘ বন্দি খেলা’। নায়কের পাশাপাশি এ ছবির পরিচালকও থাকছেন তিনজন।

রাজা চন্দ, সুজিত মণ্ডল ও হরনাথ চক্রবর্তী- এ তিন পরিচালক ছবিটি নির্মাণ করবেন। এক ছবিতে তিন নায়ককে দেখা গেলেও একসঙ্গে কিন্তু তারা স্ক্রিন শেয়ার করছেন না। একজনের বিদায়ের পর আরেকজনের আবির্ভাব ঘটবে গল্পে।

এভাবে পরপর তিনজন স্ক্রিনে আসবেন। মূলত পশ্চিমবঙ্গে বাংলা ছবির বাজার চাঙ্গা করতেই এ তিন নায়ককে এক করে তিন পরিচালক ছবিটি নির্মাণ করছেন। ছবির গল্পও তিনভাগে বিভক্ত অর্থাৎ আলাদা তিনটি গল্প।

তিন গল্পের নাম দিয়েই ছবির নাম ঠিক করা হয়েছে। প্রথম গল্পের নাম ‘বাঘ’। এ অংশটি পরিচালনা করবেন রাজা চন্দ। এ গল্পে জিতের নায়িকা থাকবেন সায়ন্তিকা। গল্পটি শেষ হবে একটি বিয়ের আসরে। সেখান থেকে শুরু হবে নতুন আরেকটি গল্পের। সেটার নাম ‘বন্দি’।

এ অংশ পরিচালনা করবেন সুজিত মণ্ডল। এতে সোহমের বিপরীতের নায়িকা থাকবেন শ্রাবন্তী। বিয়ের আসরের দৃশ্য দিয়ে এ গল্পটি শুরু হবে। যেখানে তারা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। বিয়েবাড়িতে তোলা কিছু ছবি সোহম ও শ্রাবন্তীর জীবনে দুর্যোগ নিয়ে আসে।

সেই দুর্যোগ এমন যে, তাদের কলকাতা ছেড়ে বারাণসীতে গা ঢাকা দিতে হয়। এ গল্পটি শেষ হবে একটি আদালতের দৃশ্য দিয়ে। এরপর শুরু হবে শেষ গল্প ‘খেলা’। এ অংশ পরিচালনা করবেন হরনাথ চক্রবর্তী। আদালত থেকে শুরু হবে এ প্লটের গল্প।

এতে প্রসেনজিতকে একজন আইনজীবীর চরিত্রে দেখা যাবে। এরই মধ্যে ছবির প্রাথমিক কাজ ও শিল্পীদের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। শিগগিরই ছবিটির শুটিং শুরু করা হবে জানিয়েছেন ছবির পরিচালকত্রয়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর