,

ভুল তথ্য, দেশে ফিরছেন না সাকিব

news-image

সোমবার রাতে এশিয়া কাপের তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তানের জয়ে নিশ্চিত হয় বাংলাদেশের সুপার ফোরের টিকিট। সুপার ফোর নিশ্চিত হওয়ার স্বস্তি নিয়ে ঘুমোতে যাওয়ার আগে দেশের মানুষের কাছে বিনা মেঘে বজ্রপাতস্বরুপ আসে একটি খবর।

যেখানে জানা যায় টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরছেন সাকিব। কন্যা আলায়না হাসান অব্রির অসুস্থতাজনিত কারণে স্ত্রী ও কন্যাকে দেশে রেখে যেতেই নাকি সাকিবের এমন সিদ্ধান্ত। বেশ কয়েকটি সুত্রে ফলাও করে পরিবেশিত হতে থাকে এ সংবাদ।

তবে ভোরের আলো ফুটতেই স্বচ্ছ পানির মতো পরিষ্কার হয়ে যায় পুরো বিষয়টি। আলায়নার অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে দেশে ফিরছেন না সাকিব। সুস্থ্য আছেন আলায়না। দলের সাথেই থাকবেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবও। এ তথ্য নিশ্চিত করেছেন সাকিব-তামিমদের বিদেশ ভ্রমণের সার্বিক দায়িত্বে থাকা ওয়াসিম খান।

এছাড়া তিনি আরও জানিয়েছেন যে সাকিব না ফিরলেও মঙ্গলবার ফিরবেন তামিম। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে বাঁ হাতের পুরনো ব্যথায় পুনরায় আঘাত পাওয়ায় পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন তামিম। মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটের ফ্লাইটে দেশে ফিরবেন তিনি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের