,

পরমাণু নিরস্ত্রীকরণে আলোচনায় বসছেন কিম-মুন

news-image

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণের বিষয়ে আলোচনা করতে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে কিম জং উনের সঙ্গে মিলিত হচ্ছেন দক্ষিণ কেরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। মঙ্গলবার পিয়ংইয়ং পৌঁছান দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন। খবর বিবিসির।

তিনদিনের এই সফরে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে তার স্ত্রী কিম জুং-সুকও রয়েছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানান উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ও তার স্ত্রী রি সোল-জু।

গেলো এক দশকের মধ্যে এই প্রথম দক্ষিণ কোরিয়ার কোনও নেতা উত্তর কোরিয়া সফরে এলেন। গেলো এপ্রিলে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইনের প্রথম ঐতিহাসিক বৈঠকের পর চলতি বছর এটি উভয় নেতার তৃতীয় সাক্ষাৎ।

খবরে বলা হয়েছে, উভয় নেতা ‘পরমাণু নিরস্ত্রীকরণের ব্যবহারিক পদক্ষেপ’ নিয়ে আলোচনা করবেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

বিশ্লেষকরা বলছেন, দক্ষিণ কোরিয়ার দুটি লক্ষ্য রয়েছে। একটি হচ্ছে আন্তঃকোরীয় সহযোগিতা ও সৌহার্দ্য জোরদার করা এবং পরমাণু নিরস্ত্রীকরণ ইস্যুতে পিয়ংইয়ং-ওয়াশিংটনের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন।

বিবিসির সিউল সংবাদদাতা লরা বাইকার বলেন, এই বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণে বাস্তবসম্মত পদক্ষেপ নিতে উত্তর কোরিয়াকে রাজি করানোর ব্যাপারে মুনকে অগ্রগতি অর্জন করতে হবে।

এদিকে কোরিয়া যুদ্ধের সমাপ্তির বিষয়েও উভয় নেতা আলোচনা করতে পারেন। ১৯৫৩ সালে অস্ত্রবিরতির মধ্য দিয়ে কোরিয়া যুদ্ধের সমাপ্তি ঘটে কিন্তু উভয় দেশের মধ্যে কোনও আনুষ্ঠানিক ‍চুক্তি সই হয়নি।

উল্লেখ্য, গেল ১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকে মিলিত হন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ওই বৈঠকে কোরিয়ান উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণ, কোরিয়া যুদ্ধের সমাপ্তিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন উভয় নেতা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর