,

শুকনা ফল পেস্তার যত গুণ

news-image

অনলাইন ডেস্ক : আইসক্রিম, চকলেট বা মিষ্টি খাবার,পেস্তা বাদাম না দিলে খাবারের মজাই নেই। যদিও শুকনা ফল হিসাবে প্রচলিত হলেও, নানা ধরণের রান্নায় পেস্তা বাদাম দেয়া হয় বিশ্বের প্রায় সব দেশেই। কিন্তু কেবল স্বাদ নয়, পেস্তা আসলে শরীরের জন্যও খুব জরুরি। এই শুকনো ফল একটু দামি, তবে অল্প পরিমাণে খাদ্যতালিকায় যোগ করতে পারলে আপনি পাবেন নানা উপকার।

চিকিৎসকরা বলেন পেস্তার আছে ফাইবার, প্রোটিন, অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন বি-৬ ও পটাশিয়াম। যা আপনার শরীরের জন্য বেশ উপকারি। পেস্তা বাদামে ক্যালোরির পরিমাণ থাকে অনেক কম। তবে এই বাদাম হাই-প্রোটিন সমৃদ্ধ। অন্যান্য বাদামের তুলনায় পেস্তায় অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ বেশি। তাই অল্পতে পেট ভরানোর পাশাপাশি শরীরে শক্তিবৃদ্ধিতেও ভাল কাজ করে এটি।

কোলেস্টেরল কমাতে বিশেষ ভূমিকা পালন করে পেস্তা। পেস্তার মধ্যে দুটি প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিড্যান্ট পলিফেনল ও টোকোফেরল রয়েছে। যা দৃষ্টিশক্তি ভাল রাখে ও ঠাণ্ডাজনিত অসুখও কমায়।

দুধের সঙ্গে পেস্তা বাদাম খেলে সহজেই শরীরের মেদ কমে। পেস্তায় গ্লাইকোজেন থাকে যা শরীরে মেদ জমতে দেয় না।

যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তারা যদি প্রতিদিন অল্প কিছু পেস্তা বাদাম খাদ্যতালিকায় রাখতে পারেন দেখবেন বেশ সুস্থ আছেন।

ডায়াবেটিসের সমস্যাও কমায় পেস্তা বাদাম। কারণ এটি রক্তে শর্করার পরিমাণ বাড়তে দেয় না। এমন কী অনেক ডায়াবেটিক রোগীকে পেস্তা বেটে দুধের সঙ্গে মিশিয়ে খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের