,

গ্যালাক্সি নোটে বিস্ফোরণ, যুক্তরাষ্ট্রে স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা

news-image

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্যামসাংয়ের বিরুদ্ধে মামলা করেছেন দিয়ানে চাং এক নারী। রিয়াল স্টেট এজেন্ট দিয়ানে চাং অভিযোগ করেছেন, পার্সে রাখার পর তার গ্যালাক্সি নোট ৯ এ আগুন ধরে যায়। নিউ ইয়র্কের লং আইল্যান্ডের বাসিন্দা দিয়ানে এ নিয়ে কুইন্স সুপ্রিম কোর্টে ক্ষতিপূরণ চেয়ে মামলা করেছেন।

মামলায় অভিযোগের বিবরণে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর লিফটে থাকার সময় দিয়ানে চাং বুঝতে পারেন তার ফোন গরম হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি ফোন ব্যবহার বন্ধ করেন এবং পার্সে রেখে দেন। এরপর তিনি শুনেন ফোন থেকে শব্দ হচ্ছে এবং ধোঁয়া বের হচ্ছে। লিফটের মেঝেতে ব্যাগ রেখে ফোনটি বের করে আনার চেষ্টা করেছিলেন দিয়ানে চাং। এতে তার আঙুল পুড়ে যায়। লিফটে যখন তার ফোন পুড়ে যাচ্ছিল ওই সময়টা তিনি পুরো একা ছিলেন। এতে তিনি আতঙ্কিত হয়ে পড়েন।

লিফট থেমে গেলে তিনি ফোন ছুড়ে ফেলেন এবং সেটি তখনও পুড়ছিল। পরে পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন এক ব্যক্তি। সূত্র: খালিজ টাইমস

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর