,

বুদ্ধিজীবী কবরস্থানে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ২

news-image

ঢামেক প্রতিনিধি: রাজধানীর রায়েরবাজারে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোরের দিকে রায়েরবাজারের বুদ্ধিজীবী কবরস্থানে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।

ডাকাত দলের নিহত দুই সদস্যের পরিচয় জানা যায়নি। র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি মিজানুর রহমান গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, ভোরে দুই পক্ষের বন্দুকযুদ্ধে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় দুজন র‌্যাব সদস্য আহত হয়েছেন।

এএসপি মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে মোহাম্মদপুর থানা পুলিশ ওই দুই যুবককে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের