,

লিফটের ভেতরে কী ঘটেছিল!

news-image

বিনোদন ডেস্ক: শুটিং শেষ করে নিজের কক্ষে ফিরছিলেন রাধিকা আপ্তে। লিফটে তাঁর সঙ্গে উঠেছিলেন তাঁরই এক সহকর্মী। একই ছবিতে কাজ করেছিলেন দুজন। তবে কথা হয়নি তেমন। ভীষণ আপত্তিকর এক প্রস্তাব দিয়ে বসেন লোকটি। সম্প্রতি ‘কাস্টিং কাউচ’ প্রসঙ্গে নিজের অভিজ্ঞতার কথা ভাগাভাগি করেছেন বলিউড তারকা রাধিকা আপ্তে।

কয়েক বছর হলো ‘কাস্টিং কাউচ’ প্রসঙ্গে সরব হয়ে উঠেছে হলিউড। সম্প্রতি বের হতে শুরু করেছে বলিউডের থলের বেড়াল। একের পর এক অভিনেতা, অভিনেত্রী বলতে শুরু করেছেন নিজেদের যৌন হয়রানির অভিজ্ঞতার কথা। সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে মাইন্ড রক ২০১৮’ অনুষ্ঠানে নিজের অভিজ্ঞতার কথা বলেছেন রাধিকা আপ্তে।

রাধিকা আপ্তে বলেন, ‘শুধু নারী কেন, এ নিয়ে পুরুষদেরও মুখ খুলতে হবে। তাহলেই এ ধরনের ঘটনা ঠেকানো যাবে।’ নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে রাধিকা বলেন, ‘লিফটের ভেতরের ওই লোকটা আমার সঙ্গে একই ছবিতে কাজ করছিলেন। প্রয়োজন হয়নি বলে খুব একটা কথা বলিনি কখনো। বয়স্ক লোকটা হঠাৎ বলল, আরে আমরা তো একই ফ্লোরে থাকছি। দিন-রাতে যখন খুশি আমাকে ডেকো। রাতে তোমার পিঠে হাত বুলিয়ে দিতে পারব।’

রাধিকা বলেন, ‘প্রযোজক-পরিচালকদের উচিত বিষয়গুলোকে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা, প্রত্যেক সদস্যকে সচেতন করা। যেখানে কেউ কোনোভাবে অস্বস্তি বোধ করলে যেন সরাসরি বলতে পারেন। আমি অবশ্য সঙ্গে সঙ্গে তাঁদের জানিয়েছি। পরিচালক লোকটিকে ডেকে কথা বলেছেন। পরে জানা যায়, লোকটা এমন এক পরিবেশ থেকে এসেছেন, যেখানে মেয়েদের এভাবে বলা যায়। সে বোধ কাজ করেনি যে, কোনো মেয়ের সঙ্গে ওই ধরনের কথা বলা তাঁর জন্য অস্বস্তিকর ও অপমানজনক হতে পারে। পরে লোকটি আমার কাছে ক্ষমা চেয়েছেন।’ ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের