,

স্তন ক্যানসার বাড়ছে কেন?

news-image

ডেস্ক রিপোর্ট : নারীদের যেসব ক্যানসার রয়েছে, এর মধ্যে স্তন ক্যানসার শীর্ষে অবস্থান করছে। স্তন ক্যানসার বাড়ছে কেন?

এ বিষয়ে এনটিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানের ৩১৯৭তম পর্বে কথা বলেছেন অধ্যাপক ডা. সৈয়দ মোহাম্মদ আকরাম হোসেন। বর্তমানে তিনি স্কয়ার হাসপাতালের অনকোলজি বিভাগের পরামর্শক হিসেবে কর্মরত।

প্রশ্ন : স্তন ক্যানসার এত বাড়ছে কেন, এর কি কোনো কারণ জানা রয়েছে?

উত্তর : স্তন ক্যানসার বাড়ার একটি কারণ হতে পারে জীবনযাপনের ধরন। কারণ হলো, যাদের সেডেন্টারি জীবনযাপন থাকে, তারা বেশি পরিমাণ চর্বি শোষণ করে, চর্বিযুক্ত খাবার খান, তাদের মধ্যে কিন্তু স্তন ক্যানসারের হার বেশি। এ জন্য এগুলো আসলে নির্দিষ্টভাবে সম্পর্কযুক্ত করা যায় না। যেমন স্থূলতা। এটি একটি কারণ হিসেবে দেখা দিতে পারে। এদের মধ্যে সাধারণত আমরা দেখতে পাই একটু হারটা বেশি। এগুলো আসলে ধরা খুব কঠিন।

আমাদের দেশে এটি কেন বেশি? এর একটি সম্ভাব্য কারণ হলো, মানুষ হয়তো চিকিৎসকের কাছে আসতে পারছে, হয়তো রোগ নির্ণয়ের বিষয়গুলো সেভাবে ছিল না আগে। রোগ নির্ণয়ের বিষয়গুলো অনেক উন্নত হয়েছে। এখন আগের চেয়ে এই বিষয়গুলোতে মানুষ সচেতন হয়েছে বেশি। এই কারণে রোগগুলো ধরা পড়ছে। উৎস : এন টিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের