,

ঝাড়ফুঁকের নামে ভণ্ড কবিরাজের কাণ্ড

news-image

নিউজ ডেস্ক।। বরিশালের উজিরপুর উপজেলায় ঝাড়ফুঁকের নামে এক নারীকে (৩০) ধর্ষণের অভিযোগ উঠেছে ভণ্ড কবিরাজের বিরুদ্ধে। এ ঘটনা জানাজানি হলে সোমবার অভিযুক্ত ভণ্ড কবিরাজ আকবর মোল্লা (৪৫) এলাকা ছেড়ে পালিয়েছেন।

গত মঙ্গলবার উপজেলার মধ্য ধামুরা গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ ওই নারীর স্বজনদের। তবে এলাকার প্রভাবশালীদের হুমকির কারণে বিষয়টি প্রকাশ পায়নি। অভিযুক্ত আকবর মোল্লা (৪৫) মধ্য ধামুরা গ্রামের মৃত আজাহার মোল্লার ছেলে।

ধর্ষণের শিকার ওই নারীর স্বজনরা জানায়, ১০ বছর আগে শোলক ইউনিয়নের উত্তর ধামুরা গ্রামের ওই নারীর সঙ্গে তার চাচাতো ভাইয়ের বিয়ে হয়। তাদের দাম্পত্য জীবনে এক ছেলে সন্তানের জন্ম হয়। ৫ বছর আগে স্বামী-স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে। দুই বছর আগে সন্তানকে দত্তক রেখে সৌদি আরবে পাড়ি জমান ওই নারী। গত ২৩ আগস্ট দেশে ফিরে তিনি ধামুরা গ্রামে খালার বাড়িতে বসবাস শুরু করেন। হঠাৎ শারীরিক অসুস্থতা দেখা দিলে তিনি ডাক্তার ও কবিরাজের শরণাপন্ন হন। কিন্তু দিন দিন তার অবস্থার অবনতি ঘটলে একপর্যায়ে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। এই সুযোগে ভণ্ড কবিরাজ আকবর মোল্লা ওই নারীকে সুস্থ করার কথা বলে ঝাড়ফুঁকের নামে প্রথমে গোসল করান। এরপর তার খালাকে কাঁচা হলুদ আনতে পাঠিয়ে ওই নারীকে ঘরে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণ করেন আকবর মোল্লা। কিছু সময় পর তার খালা ঘরে ঢুকে বিষয়টি দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আকবর পালিয়ে যান।

তারা আরও জানান, এলাকার প্রভাবশালীরা আকবর মোল্লার পক্ষ নিয়ে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। সোমবার বিষয়টি জানাজানি হলে আকবর মোল্লাকে খুঁজতে যায় স্থানীয়রা। তবে তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল বলেন, বিষয়টি আমার জানা নেই, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের