,

হঠাৎ কেন ঢাকায় আসলেন সাকিব?

news-image

স্পোর্টস ডেস্ক ।। মেয়ের অসুস্থতাজনিত কারণে দেশে ফিরে আসছেন সাকিব আল হাসান। ফলে এশিয়া কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলা হচ্ছে না তার।

জানা গেছে, বাবা-মায়ের সঙ্গে হোটেলে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়ে মেয়ে আলাইনা। তাকে দেশে রেখে আসতেই এশিয়া কাপের মাঝপথে দেশে ফিরছেন সাকিব।

সূত্র জানায়, অসুস্থ আলাইনাকে দেশে রেখে আসতে একপ্রকার বাধ্য হয়েই বুধবার দেশে ফিরছেন সাকিব। বুধবার বাংলাদেশ সময় ৬টা ৩০ মিনিটে বিমান ধরবেন সাকিব। সাকিব আগামী ১৯ অথবা ২০ তারিখে দুবাই ফিরতে পারেন বলে সূত্র জানিয়েছে।

এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। তবে টাইগারদের পিছু ছাড়ছে না ইঞ্জুরি। ইঞ্জুরির কারণে আজই দেশে ফিরে আসতে হচ্ছে তামিম ইকবালকেও। মুশফিকুর রহীমেরও ইঞ্জুরি। তাই মাশরাফি, রিয়াদ আর নয়জন তরুণ দিয়ে গড়া দলের বাংলাদেশের খেলা দেখতে হবে আফগানদের বিপক্ষে। উৎস: জাগো নিউ২৪।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের