,

একদিনে মোশাররফের দুই বিজ্ঞাপনের শুটিং

news-image

বিনোদন প্রতিবেদক : বিজ্ঞাপনচিত্রে এবার অভিনেতা মোশাররফ করিম নিজেই নিজের ভূমিকায় আসবেন। আর তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে চিত্রনায়িকা তমা মির্জাকে! মুঠোফোন অপারেটর বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে জুটি হয়েছেন তারা।

গতকাল রাজধানীর কোক স্টুডিওতে এর দৃশ্যধারণ হয়েছে।

শুধু তাই নয়, ব্যস্ত তারকা মোশাররফ করিম এদিনই একই প্রতিষ্ঠানের আরও একটি বিজ্ঞাপনে অংশ নেন। একই স্টুডিওতে নির্মিত এ দুটি কাজই পরিচালনা করেছেন ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজিব।

পরিচালক বললেন, ‘একটি বিজ্ঞাপনে মূলত মোশাররফ করিম ভাই নিজের চরিত্রেই অভিনয় করেছেন। বাস্তবে যেমন তারকা ঠিক তেমন। এতে তার স্ত্রী তমা। অপরটিতে শুধু মোশাররফ ভাই অভিনয় করেছেন। সব কিছু পরিকল্পনামাফিক হওয়ায় একদিনেই কাজ সম্পন্ন করতে পেরেছি।’

তিনি জানালেন, শিগগিরেই বিজ্ঞাপন দুটো দেশের সবকটি টিভি চ্যানেলে প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের