,

নাচে-গানে মাতালেন তারা (ভিডিও)

news-image

বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রের নতুন শিল্পী খোঁজার প্লাটফর্ম ‘নতুন মুখের সন্ধানে’র উদ্বোধন হয়েছে গতকাল রোববার। এ উপলক্ষে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাংস্কৃতিক পর্বে দেশের জনপ্রিয় শিল্পীরা নাচ ও গান পরিবেশন করেন। শুরুতেই গান নিয়ে মঞ্চে আসেন দুই বোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী। তাদের গানের মাধ্যমে সাংস্কৃতিক পর্বের সূচনা হয়।

বিখ্যাত গান ‘সুরের ভুবনে’র মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেন তারা। পরে অবশ্য পৃথক দুটি গান আলাদাভাবেও পরিবেশন করেন এই দুই জনপ্রিয় তারকা।

এরপর মঞ্চে আসেন জনপ্রিয় নায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা। তারা দুজন নিজেদের সিনেমার জনপ্রিয় গানের সঙ্গে পারফর্ম করেন। মনের মাঝে তুমি, খাইরুন সুন্দরীর টাইটেল গানসহ বেশ কয়েকটি গানের সঙ্গে কোমর দোলান এই দুই তারকা শিল্পী।

গতকালের অনুষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন পর কোনও অনুষ্ঠানে পারফর্ম করলেন চিত্রনায়িকা আঁচল। তার সঙ্গে ছিলেন নায়ক জায়েদ খান। পোস্টার লাগাবো, পড়েছি প্রেমের কাজল রেখাসহ কয়েকটি কোলাজ নেচে দর্শকদের মাতিয়ে রাখেন।

‘পোড়ামন’ সিনেমার জুটি সাইমন-মাহির পারফরমেন্সও ছিল নজরকাড়া। এছাড়া গান গেয়েছেন এসডি রুবেল। অনুষ্ঠান শেষ হয় ইমরান-কনার গানের মাধ্যমে। কোরিওগ্রাফি করেছেন তানজিল আলম।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের