,

বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড

news-image

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশ। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টায় ১১ হাজার ৫৩৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়েছে।

পিডিবির পরিচালক (জনসংযোগ) সাইফুল হাসান চৌধুরী বলেন, এই উৎপাদন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি।

তিনি জানান, রেকর্ড গড়ার এই দিনে লোডশেডিং ছিল না। তবে কোথাও কোথাও কিছু সময়ের জন্য বিদ্যুৎ না থাকার খবর পাওয়া গেছে।

এর আগে সোমবার দিনের পিক আওয়ারে ১১ হাজার ৭৪০ এবং সন্ধ্যার পিক আওয়ারে ১২ হাজার ৫০২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পূর্বাভাস দিয়েছিল পিডিবি।

সম্প্রতি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি নিয়ে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৯ সালে বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা ছিল অত্যন্ত শোচনীয়। তখন বিদ্যুৎ উৎপাদন ছিল ৩ হাজার মেগাওয়াট। বর্তমানে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দাঁড়িয়েছে ২০ হাজার মেগাওয়াটে।

গত সাড়ে ৯ বছরে মোট ২৪ হাজার ৩৫১ মেগাওয়াট ক্ষমতার ১৩৫টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য চুক্তি স্বাক্ষর করা হয়েছে। এ সময়ে মোট প্রায় ১২ হাজার ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে ও ১০১টি বিদ্যুৎকেন্দ্র প্রকল্প চালু করা হয়েছে। যেখানে ২০০৯ সালের পূর্বে ১০০ বছরেরও বেশি সময় বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়েছিল মাত্র ২৭টি।

বর্তমান সরকারের দীর্ঘ মেয়াদী পরিকল্পনার আওতায় ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট, ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের মহাপরিকল্পনা রয়েছে।

এর আগে গত ১৮ জুলাই সর্বোচ্চ ১১ হাজার ৩৮৭ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়েছিল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর