,

এশিয়ার উদ্ভাবনী দেশের তালিকা; তলানিতে স্থান পেল বাংলাদেশ

news-image

অনলাইন ডেস্ক : এশিয়ার উদ্ভাবনী দেশের তালিকায় তলানিতে স্থান পেয়েছে বাংলাদেশ। এ তালিকায় শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। বৈশ্বিক উদ্ভাবনী সূচক-২০১৮ বিশ্লেষণ করে এশিয়া নিউজ নেটওয়ার্ক (এএনএন) এ তথ্য জানিয়েছে।

খবরে বলা হয়, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া এবং জাপান এশিয়ার সেরা উদ্ভাবনী দেশ হিসেবে আত্মপ্রকাশ করেছে। উদ্ভাবনের দিক থেকে বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়া। বেশিরভাগ সূচকে সর্বোচ্চ সফলতা অর্জন করে সিঙ্গাপুর এই অঞ্চলের নেতৃত্ব দিচ্ছে। দেশটি গত বছরের তুলনায় বৈশ্বিক তালিকার দুই ধাপ ওপরে উঠে এসেছে।

দক্ষিণ কোরিয়া উচ্চ আয়ের দেশগুলোর মধ্যে থেকে উদ্ভাবনে অধিক বিনিয়োগ করে এশিয়ায় দ্বিতীয় অবস্থান ধরে রেখেছে। দেশটির শুধুমাত্র বিনিয়োগই বৃদ্ধি করেনি, বৈজ্ঞানিক প্রকাশনা ও বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণার মানেরও উল্লেখযোগ্য উন্নতি ঘটিয়েছে। এরপরেই এশিয়ার তৃতীয় স্থানে রয়েছে জাপান।

মিয়ানমার ও পাকিস্তানের মতোই বাংলাদেশও ২০১৮ ও ২০১৯ সালে উদ্ভাবনের সূচকে ৫ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অপরদিকে কাজাখস্তান, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তানসহ তালিকায় নিচের দিকে থাকা দেশগুলো ভবিষ্যতে উত্তরোত্তর উদ্ভাবনের মাধ্যমে উপকৃত হবে বলেও জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের