,

দেশের অগ্রগতি কেউ রুখতে পারবে না: বাণিজ্যমন্ত্রী

news-image

ভোলা প্রতিনিধি: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে পাওয়া আমাদের এই স্বাধীন বাংলাদেশ। এই দেশের অগ্রগতি কেউ রুখতে পারবে না। দেশ গঠনের মুহূর্তে বঙ্গবন্ধুকে নির্মমভাবে হত্যা করা হয়। উন্নয়ন থামিয়ে দেয়া হয়। পিতার অপূর্ণ স্বপ্ন এখন পূরণ করছেন তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা।

সোমবার রাতে ভোলা সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত উন্নয়ন কনসার্টের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তোফায়েল আহমেদ এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন সাংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নূর।

ব্যতিক্রমী এই উৎসবে বিভিন্ন বয়সী হাজার হাজার মানুষের উপস্থিতিতে আনন্দঘন হয়ে ওঠেছিল পরিবেশ। বিকেলে শুরু হওয়া অনুষ্ঠান চলবে মধ্যরাত পর্যন্ত। স্থানীয় শিল্পীদের পাশাপাশি কণ্ঠশিল্পী মমতাজসহ ঢাকা থেকে আসা জনপ্রিয় শিল্পীরা অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের