,

প্রেমিকার কাছে আরমান আলিফের প্রশ্ন (ভিডিও)

news-image

আরমান আলিফ। নামটি বললেই এখন যে কেউ চেনেন। সুপারহিট গান ‘অপরাধী’ দিয়ে যিনি জয় করেছেন কোটি কোটি মানুষের মন। ‘অপরাধী’র পর তিনি উপহার দিয়েছেন আরো কয়েকটি গান। ‘বেঈমান’, ‘নেশা’ ‘আয়না’ ও ‘গৃহবন্দী’ শিরোনামের গানগুলোও পেয়েছে তুমুল জনপ্রিয়তা। সেই ধারা অব্যাহত রেখে আরমান আলিফ নিয়ে এলেন তার নতুন গান।

আরমান আলিফের নতুন এই গানের নাম ‘কার বুকেতে হাসো’। সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে গানটির অডিও-ভিডিও প্রকাশ পেয়েছে সিএমভির ইউটিউব চ্যানেলসহ মুঠোফোন প্রতিষ্ঠানগুলোর মিউজিক অ্যাপে।

‘কার বুকেতে হাসো’ গানটির কথা-সুর তৈরি করেছেন আরমান আলিফ নিজেই। আর সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। সৈকত নাসিরের নির্দেশনায় গানটির ভিডিও তৈরি হয়েছে। এতে মডেল হয়েছেন আশফাক রানা ও লিয়ানা লিয়া। সঙ্গে আছেন আরমান আলিফও।

গানটি প্রসঙ্গে আরমান আলিফ বলেন, এখন থেকে আমি মাসে একটির বেশি গান-ভিডিও প্রকাশ করতে চাই না। কারণ একসঙ্গে একাধিক গান প্রকাশ পেলে সেগুলোর মান রক্ষা এবং সঠিক যত্ন কোনোটাই হয় না। এই গানটির মাধ্যমে সেই পরিকল্পনা শুরু করলাম। অনেক যত্ন করে গানটি করেছি। দারুণ একটা ভিডিও হয়েছে। আশা করছি আগের মতোই সবার ভালো লাগবে।
‘কার বুকেতে হাসো’ গানটির ভিডিও লিংক:

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের