,

কাতার নাগরিকত্ব দেবে বিদেশিদের, প্রবাসীদের মাঝে আনন্দ

news-image

বিদেশিদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ দিতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। উপসাগরীয় দেশগুলোর মধ্যে কাতারই হলো প্রথম দেশ যারা দেশটিতে বসবাসরত বিদেশিদের এই সুবিধা দেবে। তেলসমৃদ্ধ দেশটির পক্ষ থেকে প্রবাসীদের জন্য এটা একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এর ফলে, কাতারে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের জন্যও দারুণ একটি সুযোগের দ্বার খুলে গেল। উল্লেখ্য, কাতারের সিংহভাগ মসজিদে ইমাম ও খতিব হিসেবে বাংলাদেশিরা কর্মরত রয়েছেন।

জানা গেছে, প্রবাসীদের স্থায়ীভাবে বসবাসের ক্ষেত্রে দুটি ক্যাটাগরি অবলম্বন করা হবে। প্রথমত, যেসব প্রবাসী কাতারে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেশটিতে ১০ বছর বসবাস করার শর্ত মেনে চলতে হবে। দ্বিতীয়ত, যারা অন্যদেশে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে দেশটিতে ২০ বছর বসবাস করতে হবে। কাতার সরকারের এক ডিক্রিতে এ তথ্য জানানো হয়েছে।

ওই ডিক্রিতে আরো জানানো হয়েছে, ওই শর্তের পাশাপাশি স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের আরবী ভাষায় দক্ষতার প্রমাণ দিতে হবে। শুধু তাই নয়, আবেদনকারীদের পর্যাপ্ত আয় এবং আইনগত বৈধতা থাকতে হবে।

কাতারে স্থায়ীভাবে বসবাসের অনুমতিপ্রাপ্তরা স্থানীয় সহযোগীদের (পার্টনার) ছাড়াই স্বাধীনভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান চালাতে পারবে। একইসাথে তারা দেশটির জাতীয় আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগ করতে পারবে।

সূত্র: ব্লুমবার্গ, টুফর্টিএইটএম

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের