,

বাহরাইনকে ১০-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

news-image

আগেরদিনই অধিনায়ক মারিয়া মান্দা, কোচ গোলাম রব্বানি ছোটনরা জানিয়েছিলেন, প্রথম ম্যাচেই নিজেদের শক্তি প্রদর্শন করতে চায় বাংলাদেশ। বাহরাইনকে পেয়ে সেই শক্তিরই পরীক্ষা করে নিল বাংলাদেশের কিশোরীরা। মধ্যপ্রাচ্যের দেশটিকে তারা রীতিমতো উড়িয়ে দিয়েছে ১০-০ গোলের বিশাল ব্যবধানে।

কমলাপুর বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাহরাইনের জালে রীতিমতো গোলউৎসবে মেতে ওঠে মারিয়া মান্দা-আখি খাতুনরা। ম্যাচের শুরু থেকেই বাহরাইনের রক্ষণ ভেঙে চুরমার করে দেয় বাংলাদেশের মেয়েরা। ফলে এলো বিশাল এই জয়। বাহরাইনের মেয়েরা কোনো প্রতি আক্রমণই গড়তে পারেনি বাংলাদেশের রক্ষণে। ফলে পুরোটা ম্যাচই বলতে গেলে দর্শক হয়ে থাকতে হয়েছে বাংলাদেশের গোলরক্ষককে।

দুই বছর আগে ঢাকায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী ফুটবলের বাছাই পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উঠেছিল বাংলাদেশ। লাল-সবুজ জার্সিধারী কিশোরীরা সেই শ্রেষ্ঠত্ব ধরে রাখার লড়াইয়ের মিশনটা শুরু করেছে বেশ ভালোভাবেই। অন্যদিকে দুই ম্যাচ মিলে বাহরাইনের মেয়েরা হজম করল ১৮ গোল।

বাংলাদেশের হয়ে ২টি করে গোল করেন আনুচিং মোগিনি, শামসুন্নাহার জুনিয়র এবং অধিনায়ক মারিয়া মান্ডা, ১টি করে গোল করেন আনাই মোগিনি, সাজেদা, শামসুন্নাহার সিনিয়র এবং তহুরা।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের