ঘুমানোর সময়ে কেন গলা শুকায়
রাতে ঘুমাতে গেছেন, কিন্তু পারছেন না। বারবার গলা শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন সারাদিনে পানিই খাওয়া হয়নি। এমন হলে একে সাধারণ বিষয় মনে করে ফেলে রাখবেন না। কারণ এটি হতে পারে বিভিন্ন রোগের লক্ষণ। প্রায়ই যদি এমন হয় তবে দেরি না করে চিকিৎসকের পরামর্শ নিন।এক আন্তর্জাতিক হেলথ ওয়েবসাইট অনুযায়ী, নিচের রোগগুলোর থাকলে রাত গলা শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে—
যাদের হাঁপানির সমস্যা থাকে তারা নাকের বদলে মুখ দিয়ে নিঃশ্বাস নেন। তাই মুখের লালা শুকিয়ে যায় এবং পানি পিপাসা পায়।
ডায়াবেটিসের একটি লক্ষণীয় উপসর্গ হলো গলা শুকিয়ে যাওয়া।
হাই প্রেশারের সমস্যা থাকলেও রাতে ঘাম হয় ও গলা শুকিয়ে যায়।
স্নায়ুবিক সমস্যা থাকলে সেই রোগীদের মধ্যেও এই সমস্যা দেখা যায়।
যারা অবসাদে ভোগেন তাদের মধ্যেও এই প্রবণতা দেখা যায়।
এমন কী স্ট্রোকের পরেও গলা শুকিয়ে যায় অনেক সময়ে।
রাতে গলা শুকিয়ে যাওয়ার থেকে রক্ষা পেতে যে কয়েকটি কাজ করতে পারেন।
ধূমপান বন্ধ করুন।
অভ্যাস থাকলে চা বা কফি খেতে পারেন।
নাক সর্দির কারণে বন্ধ থাকলে ভ্যাপর নিন।
বেশি করে পানি খান।











