,

এবার ভাঙছে অপি করিমের সংসার!

news-image

বিনোদন ডেস্ক
শোবিজ পাড়ায় আবারো সংসার ভাঙনের খবর। এবারের তারকা অভিনেত্রী অপি করিম। ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রীর নাকি আনুষ্ঠানিক বিবাহ বিচ্ছেদ হয়েছে। গত বৃহস্পতিবার (১৩ সেপ্টেম্বর) নির্মাতা এনামুল করিম নির্ঝরের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে। এমনটাই শোনা যাচ্ছে শোবিজ আঙিনার বাতাসে।

এই বিষয়ে অপি করিম বা এনামুল করিম নির্ঝর স্পষ্ট করে কিছু জানাননি। তবে তারা বিষয়টিকে গুঞ্জন হিসেবেই দাবি করছেন। রোববার (১৬ সেপ্টেম্বর) ফেসবুকে দুটি গোলাপ ফুলের একটি ছবি পোস্ট করে অপি লেখেন, ‘গু’জব’-এ কান/হাত/নাক দিবেন না।

অপির ফেসবুক পোস্ট থেকে সংসার ভাঙনের খবরটি গুজব হিসেবে ধরে নেয়া যায়। তবে অপির সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে সেটা বন্ধ পাওয়া যায়।

এনামুল করিম নির্ঝর ও অপি করিম ভালোবেসে বিয়ে করেন ২০১৬ সালে। এরপর থেকে বেশ সুখেই সংসার করছিলেন তারা।

এটি অপি করিমের তৃতীয় সংসার। এর আগে অপি ২০০৭ সালের ২৭ অক্টোবর পরিবারের পছন্দে ড. আসির আহমেদকে বিয়ে করেন। চার বছরের মাথায় ভেঙে যায় এই বিয়ে। তারপর ২০১১ সালে নাট্য নির্মাতা মাসুদ হাসান উজ্জলকে বিয়ে করেন অপি করিম। সেই সংসারও টেকেনি বেশিদিন।

সূত্র: বাংলাদেশ জার্নাল

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের