,

বলিউডের তরুণ তারকাদের পারিশ্রমিক কত? দেখুন

news-image

বিনোদন ডেস্ক: বিশ্ব চলচ্চিত্রে অন্যতম ইন্ডাস্ট্রি বলিউড। মুম্বাইয়ের এই সিনেমা পাড়ায় হাজার হাজার কোটি টাকার ব্যবসা হয়। এখান থেকে তৈরি হওয়া তারকারা বিশ্বব্যাপীও প্রভাব বিস্তার করেন। সুতরাং বলিউড তারকাদের পারিশ্রমিক নিঃসন্দেহে বড় অংকের। সালমান খান, শাহরুখ খান কিংবা দীপিকা পাড়ুকোনরা একেকটি ছবির জন্য বিশাল অংকের পারিশ্রমিক নেন, সেটা সবারই জানা।

তবে এই সময়কার তথা বলিউডের তরুণ তারকাদের পারিশ্রমিক কত? টাইগার শ্রফ, ভূমি পেডনেকর কিংবা উর্বশী রাউতেলার মতো তারকারা কত নেন ছবি প্রতি? চলুন জেনে সেই তথ্য…

টাইগার শ্রফ: হ্যান্ডসাম হাঙ্ক টাইগার শ্রফ এখন প্রতিটি ছবির জন্য ১২ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। ‘বাঘি টু’ সুপার হিট হওয়ার পর থেকেই পারিশ্রমিকের অঙ্কটা বাড়িয়ে দিয়েছেন জ্যাকি শ্রফের পুত্র। এই প্রজন্মের সেরা অ্যাকশন হিরোদের কথা বলতে গেলে প্রথমেই মাথায় আসবে টাইগারের কথা।

উর্বশী রাউতেলা: বলিউডের এই সময়কার অন্যতম আবেদনময়ী অভিনেত্রী তিনি। সর্বশেষ ‘হেট স্টোরি ফোর’ ছবিতে উষ্ণতার জোয়ার এনেছিলেন তিনি। এই ছবির জন্য উর্বশী নিয়েছিলেন প্রায় ৩ কোটি রুপি।

নুসরাত ভারুচা: ‘লাভ সেক্স অউর ধোকা’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন নুসরাত ভরুচা। তারপর ‘প্যায়ার কে পাঞ্চনামা’র দুটো পার্ট, ‘আকাশবাণী’ এই কয়েকটা ছবিতেই মাত্র অভিনয় করেছেন নুসরাত। তার সর্বশেষ ছবি ‘সোনু কে টিটু কি সুইটি’র জন্য ১ কোটি রুপি নিয়েছিলেন তিনি। ছবিটি সুপারহিট হওয়ায় নায়িকা যে পারিশ্রমিকের অঙ্ক আরও বাড়াবেন তা বোঝাই যাচ্ছে।

জাইরা ওয়াসিম: এখনও ১৮ বছর বয়স হয়নি জাইরা ওয়াসিমের। ‘দঙ্গল’-এ তার অভিনয় দর্শক মহলে খুব প্রশংসিত হয়েছিল। ফের আমির খানের সঙ্গেই ‘সিক্রেট সুপারস্টার’ ছবিতে দেখা গেল জাইরাকে। আর এই ছবির জন্য দেড় থেকে দুই কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেত্রী।

ভূমি পেদনেকার: বেশ স্থূলকায় ফিগার নিয়েই বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন ভূমি পেদনেকার। যদিও পরের ছবির জন্য নিজের ওজন কমিয়ে ছিলেন ভূমি। ‘টয়লেট এক প্রেম কথা’ ছবিটির জন্য ২ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছিলেন অভিনেত্রী।

দিশা পাটানি: টাইগার শ্রফের সঙ্গে জুটি বেঁধে ‘বাঘি টু’ করেছিলেন দিশা পটানি। সেই ছবি বিপুল হিট করেছিল। আর দিশা এই ছবির জন্য পেয়েছিলেন প্রায় ৫ কোটি রুপি।

জিম সার্ব: ‘নীরজা’ ছবির মাধ্যমে বলিউড অভিষেক হয়েছিল অভিনেতা জিম সার্ব-এর। তবে ‘পদ্মাবত’ ছবিতে মালিক কাফূরের চরিত্রে খুব জনপ্রিয় হয়েছিলেন জিম। আর ওই ছবির জন্য ৭০ লাখ রুপি পারিশ্রমিক নিয়েছিলেন এই অভিনেতা। সম্প্রতি ‘সঞ্জু’ ছবিতেও দেখা গিয়েছিল জিম সার্বকে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর