,

মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ১৩৬তম অবস্থানে

news-image

বিগত এক বছরের তথ্য বিশ্লেষণ করে শুক্রবার প্রকাশিত ইউএনডিপি’র মানব উন্নয়ন প্রতিবেদন-২০১৮তে এ তথ্য উঠে এসেছে যে, শিক্ষা, মাথাপিছু আয় ও গড় আয়ুসহ বিভিন্ন মাপকাঠিতে উন্নতির পথ ধরে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি- ইউএনডিপি’র মানব উন্নয়ন সূচকে আরো তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। উন্নতির মানদন্ড মিলিয়ে এবার বাংলাদেশের এইচডিআই স্কোর দাঁড়িয়েছে শূন্য দশমিক ৬ শূন্য ৮, যা গতবার ছিল শূন্য দশমিক ৫ নয় ৭।

উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রেখেছে বাংলাদেশ । জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি- ইউএনডিপি’র মানব উন্নয়ন সূচকের এবছরের প্রতিবেদনে এচিত্র উঠে এসেছে। গেলো বছরের তথ্য উপাত্ত বিশ্লেষণ করে প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশ তিন ধাপ এগিয়ে ১৩৬তম অবস্থানে। ২০১৭ সালে ছিল ১৩৯তম।

এই সূচকে আসা ১৮৯টি দেশকে মানব উন্নয়নের চারটি স্তর অতি উন্নত, উন্নত, মধ্যম ও নিম্নে ভাগ করা হয়েছে। মধ্যম মানব উন্নয়নের দেশের তালিকায় থাকা বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পঞ্চম অবস্থানে। মালদ্বীপ গেলোবারের তুলনায় চার ধাপ, বাংলাদেশ তিন ধাপ ও ভারত এক ধাপ এগিয়েছে। অবস্থানের অবনতি হয়েছে শ্রীলঙ্কা, ভুটান, নেপাল ও পাকিস্তানের।

মানব উন্নয়ন সূচকের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বাংলাদেশের নাগরিকদের প্রত্যাশিত গড় আয়ু ৭২ বছর থেকে বেড়ে ৭২ দশমিক ৮ বছর; শিশুদের স্কুলে কাটানোর সময় গড়ে ১০ দশমিক ২ বছর থেকে বেড়ে ১১ দশমিক ৪ বছর এবং মাথাপিছু আয় বছরে তিন হাজার ৩৪১ ডলার থেকে বেড়ে তিন হাজার ৬৭৭ ডলার হয়েছে।

এবারের সূচকের শীর্ষে আছে নরওয়ে আর শেষ অবস্থানে নাইজার। এশিয়ার দু’টি দেশ সিঙ্গাপুর ও হংকং শীর্ষ দশের মধ্যে রয়েছে। সূত্র : বৈশাখী টেলিভিশন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর