,

ইরাকের গণকবর থেকে ২৩ দায়েশ কমান্ডারের দেহাবশেষ উদ্ধার

news-image

ডেস্ক রিপোর্ট : ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশের একটি গণকবর থেকে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী আইএস বা দায়েশের ২৩ কমান্ডারের দেহাবশেষ উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। বোমা হামলাসহ অন্যান্য পাশবিক কাজ চালাতে অপারগতা প্রকাশের পর দৃশ্যত দায়েশ জঙ্গিদের হাতেই খুন হয়েছে এসব কমান্ডার।

নেইনাভা’র সেনা কর্মকর্তা কর্নেল সালেহ শিফ বলেছেন, রাজধানী বাগদাদ থেকে ৪০০ কিলোমিটার উত্তরে মসুল শহরের কাছে ফেডারেল পুলিশ এই গণকবরের সন্ধান পেয়েছে। তিনি জানান, নিহত ব্যক্তিদের সঙ্গে থাকা পরিচয় পত্রে তাদের নাম ও জঙ্গি গোষ্ঠী দায়েশে তাদের কমান্ডিং পদের নাম উল্লেখ রয়েছে।

এদিকে নেইনাভা প্রদেশেই দায়েশ জঙ্গিদের হাতে নির্মমভাবে নিহত ইজাদি জনগোষ্ঠীর একটি গণকবরের সন্ধান পেয়েছে ইরাকি পুলিশ। উগ্র জঙ্গিদের হাতে এই এলাকার নিয়ন্ত্রণ থাকার সময় তারা এসব ইজাদি নাগরিককে হত্যা করে। আরবি ভাষার আল-ফোরাত বার্তা সংস্থা জানিয়েছে, সিনজার শহরের শিল্প এলাকায় গণকবরটি পাওয়া গেছে।

উল্লেখ্য, উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস ২০১৪ সালের মাঝামাঝি সময়ে ইরাকের উত্তরাঞ্চলীয় নেইনাভা প্রদেশসহ দেশটির বিশাল এলাকা দখল করে নেয়। সিনজার শহর ও এর আশপাশের এলাকায় বসবাসরত ইজাদি জনগোষ্ঠীর ওপর দায়েশ জঙ্গিরা ভয়াবহ পাশবিকতা চালায়। তারা ইজাদি নারী ও মেয়েদের ধরে নিয়ে যায় এবং এই জনগোষ্ঠীর পুরুষ সদস্যদের নির্বিচারে হত্যা করে। সূত্র : পার্সটুডে

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা