,

দেশের প্রথম ‘ওয়াই সেতুর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার উত্তর-দক্ষিণ সীমান্তবর্তী তিতাস নদীর ওপর নির্মিত দেশের প্রথম ওয়াই আকৃতির ‘শেখ হাসিনা তিতাস সেতু’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পর থেকে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেতুটি। স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে সরাসরি সেতুটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: শরিফুল ইসলাম জানান, ওয়াই সেতুটি কুমিল্লা জেলার হোমনা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর দুই উপজেলার উত্তর-দক্ষিণ সীমান্তের মাঝে তিতাস নদীর ওপর নির্মিত হয়েছে। সেতুটি চালু হলে এই অঞ্চলবর্তী মানুষের যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন স্থানীয়রা।

ওয়াই সেতুটি কুমিল্লা জেলার হোমনা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর দুই উপজেলার উত্তর-দক্ষিণ সীমান্তের মাঝে তিতাস নদীর ওপর নির্মিত হয়েছে। সেতুটি চালু হলে এই অঞ্চলবর্তী মানুষের যোগাযোগে নতুন দিগন্তের সূচনা হবে বলে মনে করছেন স্থানীয়রা।

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও নাভানা বিল্ডার্সের তত্ত্বাবধানে ১৬ সেপ্টেম্বর ২০১১ সালে এই সেতুর নির্মাণ কাজ শুরু হয়। প্রায় ৭৭১ মিটার দৈর্ঘ্য এবং ৮.১০ মিটার প্রস্থ সেতুটি প্রধানমন্ত্রী নির্মানে ব্যয় হয়েছে ৯৯ কোটি ৮৬ লক্ষ টাকা। সেতুটি চালু হলে বাঞ্ছারামপুর, কুমিল্লা জেলার হোমনা, মেরাদনগর এলাকার অন্তত ৫ লক্ষ মানুষ উপকৃত হবে।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা