,

আজ ঢাকায় আসছেন না নুসরাত ও সায়ন্তিকা

news-image

বিনোদন ডেস্ক: ২১ সেপ্টেম্বর ‘নাকাব’ এর মুক্তি উপলক্ষে প্রচারণার জন্য আজ ঢাকায় আসার কথা থাকলেও আসছেন না ছবির দুই নায়িকা নুসরাত ও সায়ন্তিকা।

জাজ মাল্টিমিডিয়ার পক্ষ থেকে জানানো হয়, শিডিউল জনিত ঝামেলা থাকার কারণে ১৬ তারিখে ঢাকায় আসা হচ্ছে না নুসারাত ও সায়ন্তিকার। তাদের আসার তারিখ চূড়ান্ত হলে পরে আবার জানিয়ে দেয়া হবে।

ভারতের কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রযোজিত এ ছবিটির নায়ক হিসেবে রয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। বাংলাদেশ থেকে ছবিটি পরিবেশনা করবে জাজ মাল্টিমিডিয়া।

এদিকে ২১ তারিখে ছবিটি মুক্তি দেয়ার ঘোষণা দিয়েছে জাজ। ঘোষিত তারিখে ছবিটি মুক্তি নিয়েও রয়েছে সন্দেহ।

নাকাব ছবির মাধ্যমে ভৌতিক চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। এতে দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন তিনি।

শাকিব, নুসরাত, সায়ন্তিকা ছাড়া নাকাবে আরও অভিনয় করেছেন রুদ্রনীল ঘোষ, সুদীপ মুখোপাধ্যায়।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা