,

মানুষ সব সময় তাকে মনে রাখবে : মাশরাফি

news-image

চারদিকে প্রশংসার বন্যা। ক্রিকেট ইতিহাসে বিরল একটি জায়গায় পৌঁছে গেলেন তামিম ইকবাল। দেশ হিসেবে বাংলাদেশকে অধিষ্ঠিত করলেন দারুণ এক সম্মানের আসনে। বাংলাদেশের মানুষ যে হারতে জানে না, শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে জানে, সেটা দেখিয়ে দিলেন তামিম ইকবাল। স্লিংয়ে ঝোলানো হাত, এই অবস্থায় এক হাত দিয়ে ব্যাট করতে নেমে গেলেন মাঠে। শুধু দেশ এবং দলের প্রয়োজনে।

পুরো দলকে আত্মবিশ্বাসে ভাসিয়েছেন। উজ্জীবনি শক্তি এনে দিয়েছেন দলের প্রতিটি ক্রিকেটারের মধ্যে। যে কারণে ম্যাচটিতে বাংলাদেশ জিতেছে ১৩৭ রানের বিশাল ব্যবধানে। ম্যাচ শেষে বিজয়ী দলের অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজা প্রশংসা করলেন তামিমের। অকপটে জানিয়ে দিলেন, ‘তামিম যা করেছে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। মানুষ সারাজীবন মনে রাখবে তার অসীম সাহসিকতার এই নজির।’

দ্রুত দুই উইকেট হারিয়ে সেখান থেকে ঘুরে দাঁড়ানো তো বাংলাদেশের বিশাল উন্নতিরই আভাস দিয়ে যাচ্ছে। মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে মুশফিকুর রহীম যেভাবে দলের ইনিংস গড়লেন এবং স্কোরকে এগিয়ে নিলেন সেটা অবিশ্বাস্য। মাশরাফি তার প্রশংসা করলেন।

মুশফিককে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, ‘দুই উইকেট পড়ার পর যে চাপে আমরা পড়ে গিয়েছিলাম, সেখানে মুশফিক এবং মিঠুন দারুণ ব্যাটিং করেছে। তামিমের কথা তো এক কথায় বলা যায় না। মানুষের সব সময় তাকে মনে রাখা উচিৎ। সিনিয়ররা যেভাবে পারফরম্যান্স করেছে, এটা সত্যিই অসাধারণ।’

মাশরাফির মতে, দলের আরও উন্নতি করা প্রয়োজন। শুরুতে যেভাবে উইকেট পড়েছে, তাতে সে জায়গাটায় নজর দিতে হবে। মিঠুনের প্রশংসা করে অধিনায়ক বলেন, ‘নিজের ভুলের সময়টা থেকে বেরিয়ে এসেছে মিঠুন।’ উইকেট না পড়লে ২৮০-৯০, সহজেই হতে পারতো বিশ্বাস মাশরাফির। একই সঙ্গে নিজেদের ফিল্ডিংয়ের উন্নতি হয়েছে বলেও জানালেন দলীয় অধিনায়ক।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের