,

ইসরাইলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিল সিরিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দামেস্কো বিমানবন্দরের কাছে ইসরাইলি আগ্রাসনের জবাব দিয়েছে সিরীয় বাহিনী। ইহুদি রাষ্ট্রটির নিক্ষেপ করা বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে সিরিয়ার বিমানবাহিনী। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানা গেছে।

ইসরাইলের সামরিক মুখপাত্র জানিয়েছে, বিদেশি সংবাদমাধ্যমের কোনো খবরের জবাব দেবে না তারা।

সিরিয়ায় গত সাত বছরের যুদ্ধে ইরানের প্রভাব বিস্তারে অবৈধ রাষ্ট্র ইসরাইলের বিপদ সংকেত দেখতে পাচ্ছে। সিরীয় যুদ্ধে প্রেসিডেন্ট আসাদের পক্ষে অবস্থান নিয়ে সামরিক সহায়তা দিচ্ছে ইরান।

সিরিয়ায় ইরানি স্থাপনাগুলোকে বেশ কয়েকবার হামলার লক্ষ্যবস্তু বানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। এ যুদ্ধে হিজবুল্লাহ আন্দোলনকেও অস্ত্র সহায়তা দিচ্ছে তেহরান।

সিরিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন বার্তা সংস্থা সানা জানিয়েছে, দামেস্কোর আন্তর্জাতিক বিমানবন্দরে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আগ্রাসন রুখে দিয়েছে আমাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা।

রাজধানী দামেস্কোতে একটি বাণিজ্যমেলায় প্রত্যক্ষদর্শীরা বলেন, রাতের আকাশে তারা বিস্ফোরক নিক্ষেপ করতে দেখেছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের