,

মুসল্লীদের বাধার মুখে ‘জান্নাত’-এর প্রদর্শনী বন্ধ

news-image

গত কোরবানির ঈদে মুক্তি পাওয়া অন্যতম আলোচিত ছবি ‘জান্নাত’। দর্শক ও সমালোচক মহলে ছবিটি দারুণভাবে প্রশংসিত হয়। যার ফলে প্রথম সপ্তাহে অল্প সংখ্যক সিনেমা হলে মুক্তি পেলেও ধীরে ধীরে ছবিটির হলসংখ্যা বাড়তে থাকে। বর্তমানে দেশব্যাপী অর্ধ শতাধিক হলে চলছে সাইমন সাদিক ও মাহিয়া মাহি অভিনীত ‘জান্নাত’।

এমনই সুসময়ে বাধার মুখে পড়লো ‘জান্নাত’। সাতক্ষীরায় বন্ধ করে দেয়া হয়েছে এই ছবির প্রদর্শনী। শুক্রবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে শহরের সংগীতা সিনেমা হলে ‘জান্নাত’-র শো চলার কথা ছিল। কিন্তু স্থানীয় পুলিশ প্রসাসনের নির্দেশে ছবির প্রদর্শনী বন্ধ রেখেছে হল কর্তৃপক্ষ।

এই বিষয়ে সংগীতা সিনেমা হলের মালিক আব্দুল হক বাংলাদেশ জার্নালকে বলেন, ‘জান্নাত’ ছবিটি ঈদের সময় চলার কথা ছিল। কিন্তু সেটা পরিবর্তন করে ১৪ সেপ্টেম্বর থেকে চালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। সে অনুযায়ী প্রচার-প্রচারণাও চালানো হয়েছে। কিন্তু পুলিশ প্রশাসনের অনুরোধে ছবিটির শো বন্ধ করা হয়েছে। এতে আমরা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি।

হল মালিক আরো জানান, বর্তমানে ‘জান্নাত’ ছবির পরিবর্তে হলটিতে ‘সুলতান’ প্রদর্শিত হচ্ছে। এই ছবিতে অভিনয় করেছেন কলকাতার জিৎ ও বাংলাদেশের বিদ্যা সিনহা মিম।

এদিকে সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান বাংলাদেশ জার্নালকে বলেছেন, স্থানীয় কয়েকটি মসজিদের ইমাম ও মুসল্লীরা ছবিটির নাম ‘জান্নাত’ নিয়ে আপত্তি তুলেছেন। এই ছবিতে অশ্লীল কিছু থাকলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে বলে তারা অভিযোগ করেছেন। এজন্য স্থানীয়ভাবে সিদ্ধান্ত নিয়ে সংগীতা সিনেমা হলের মালিককে সিনেমাটা না চালানোর জন্য অনুরোধ করা হয়েছে।

‘জান্নাত’ ছবির প্রদর্শনী বন্ধ হয়ে যাওয়ার ঘটনায় ছবির পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক ও নায়ক সাইমন সাদিক হতাশা প্রকাশ করেছেন। তাদের দাবি, ‘জান্নাত’ ছবিতে ইসলাম ধর্মকে বড় করে দেখানো হয়েছে। যেখানে জঙ্গিবাদের কোনো স্থান নেই। সুতরাং এই ছবির প্রদর্শন বন্ধ করে দেয়া একেবারেই অপ্রত্যাশিত।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের