,

শেখ হাসিনা ফোন ধরতে না পারলে কলব্যাক করেন

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেউ ফোন করলে যদি উনি ধরতে না পারেন মাস্ট কলব্যাক করেন। তিনি এমন একজন মানুষ যে রাত দুইটার দিকে ফোন দিলেও ফোন ধরেন। আমার সড়ক বিভাগের ইঞ্জিনিয়ারাও যখন ফোন দেই ধরেন।

শুক্রবার সকালে আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ (এ কে এম এম সি) দিবস ২০১৮ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের নিয়মানুবর্তিতার কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কথা বলেন।

কলেজের ১০ বছর পূর্তিতে ধানমন্ডিতে নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ডা. মো. ফজলুর রহমান। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক ডা. মো. এখলাসুর রহমান। এছাড়া কলেজের চেয়ারম্যান ড. আনোয়ার হোসেন খান, অধ্যাপক সেলিম ফরহাদ সিদ্দিকা, অধ্যাপক ডা. এহতেশামুল হক ও মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র ড. কাজী মিলন।

ওবায়দুল কাদের বলেন, আমি সকাল সকাল ঘুমাতে যাই আবার খুব সকালে ঘুম থেকে উঠি। ফজরের নামাজ পড়ে মর্নিং ওয়াক করি। আমার নেত্রী (শেখ হাসিনা) ফজরের নামাজ পড়ার পর কোরআন শরীফ পড়ে দিন শুরু করেন।

তিনি বলেন, মন্ত্রীরা খুব পাওয়ারফুল এ কথা মানি না। পাওয়ারফুল হলো একমাত্র আল্লাহ। এখনই যদি শেখ হাসিনা আমাকে ডেকে বলে তোমার আর প্রয়োজন নেই। তাহলেই তো পাওয়ার চলে গেল। আগামী নির্বাচনে যদি জনগণ আমাদের ভোট না দেয় তাহলে কি পাওয়ার থাকবে? এজন্য কারোরই ক্ষমতার দাপট দেখানো উচিত না। ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের