,

জঙ্গিদের সঙ্গে সামরিক মহড়ায় মার্কিনবাহিনী

news-image

মার্কিন সমর্থিত জঙ্গি গোষ্ঠীদের নিয়ে সিরিয়ার দক্ষিণ প্রদেশের তানফ সেনাঘাঁটিতে নজিরবিহীন সামরিক মহড়া চালিয়েছে মার্কিন মেরিন বাহিনী। তাদের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইরান এবং রাশিয়াকে শক্তিশালী জবাব দেয়ার জন্যই এই সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে।

কর্নেল সিন রায়ান নামে মার্কিনবাহিনীর এক মুখপাত্র বলেন, শক্তি প্রদর্শনের জন্য এ মহড়া আয়োজন করা হয়েছে। ওই বিবৃতিতে তিনি বলেন, সিরিয়া উত্তেজনা বন্ধের জন্য পেন্টাগন রাশিয়াকে তাদের যুদ্ধের পথ পরিবর্তন করতে বলছিল। এই মহড়া আমাদের শক্তি সামর্থ্য এবং যে কোন ধরনের হুমকি প্রতিরোধে আমাদের যে ধরণের প্রসুতুতি রয়েছে সেটি দেখানোর জন্যই করা হয়েছে।

মার্কিন সমর্থিত জঙ্গি গোষ্ঠী মাঘাবির আল থাওরা দলের কমান্ডার মুহানাদ আল তালা জানান, সিরিয়া ইরাক সীমান্তবর্তী তানফ সেনা ঘাঁটিতে আয়োজিত আট দিনের এই মহড়া এই সপ্তাহে শেষ হয়।

তিনি সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, এই সেনা মহড়াটি স্থল এবং বিমান উভয় পথেই চালানো হয় এবং এতে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করা শত শত মার্কিন সেনাসদস্য অংশ গ্রহণ করেন।

থাওরা দলটির পক্ষ থেকে দাবি করা হয়, এটি ইরান এবং রাশিয়ার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেয়ার জন্যই নেয়া হয়েছে। মূলত এমন মহড়া দিয়ে আমরা জানাতে চাই যে মার্কিন বিপক্ষ শক্তির মোকাবিলায় আমাদের যথেষ্ট শক্তি রয়েছে।

উল্লেখ্য, সিরিয়ায় চলমান আসাদ সরকারের অনুরোধে ইরান এবং রাশিয়া সরকারের পক্ষ হয়ে যুদ্ধ করছে। অপরদিকে মার্কিনবাহিনী সেখানকার সরকারবিরোধী জঙ্গিদলকে গোপনে প্রশিক্ষণ দিয়ে আসছে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর