,

হাতে নিলেই গলে যায় মাছ, হইচই গবেষকদের (ভিডিও)

news-image

পৃথিবীতে নানা বৈচিত্র্যময় প্রাণী রয়েছে। বিজ্ঞানীদের প্রাণপণ চেষ্টা সত্ত্বেও এখনো বহু প্রাণের অস্তিত্ব মানুষের কাছে অজানা।সম্প্রতি এমন আরেকটি নতুন ধরে মাছের সন্ধান পেয়েছে বিজ্ঞানীরা। অদ্ভুত এ মাছের নাম দেয়া হয়েছে ‘আটাকামা স্নেইল ফিশ’।

আটাকামা স্নেইল ফিশের শরীর অদ্ভুত স্বচ্ছ। শরীরে কাঁটার সংখ্যাও একেবারেই কম।সমুদ্রপৃষ্ঠ থেকে ২৬ হাজার ফুট নিচে এই মাছের বসবাস। গবেষকরা দাবি করছেন, আটাকামা মাছ সমুদ্রের সবচেয়ে গভীরে বসবাসকারী মাছের মধ্যে অন্যতম।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘কোয়ার্টজ’এ প্রকাশিত প্রতিবেদন বলা হয়েছে, নিউক্যাসল ইউনিভার্সিটি আয়োজিত ২০১৮ চ্যালেঞ্জার কনফারেন্স নামের একটি সম্মেলনে এই মাছটির কথা জানানো হয়।

পৃথিবীতে ৪০০টির বেশি স্নেইল ফিশের প্রজাতি রয়েছে। কিন্তু এই আটাকামা স্নেইল ফিশ আলাদা।বিশ্ববিদ্যালয়ের এক গবেষক থমাস লিনলে জানিয়েছেন, এই মাছ খুবই নরম। দাঁত আর কানের ভেতরে থাকা হাড়, যার সাহায্যে এরা দেহের ভারসাম্য রক্ষা করে সেই দুটি অংশ সবচেয়ে কঠিন।

এই মাছেরা তিন রঙের হয়- নীল, গোলাপি ও পার্পল। তাদের এই নরম শরীরই তাদের প্রতিবন্ধক হয়ে ওঠে সমুদ্রের উপরে। সমুদ্রপৃষ্ঠে আনা হলে সেখানকার তাপমাত্রায় এরা গলে যায়!এই আশ্চর্য শারীরিক গঠনের প্রাণীকে ঘিরে গবেষকরা বেশ উত্তেজিত। এই গ্রহের জীবজগতে এ যে এক বিপুল বিস্ময়ের খনি, তাতে সন্দেহ নেই।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর