,

মাশরাফিদের নতুন জার্সি উন্মোচন

news-image

স্পোর্টস ডেস্ক: গেল মাসের শেষ দিকে হুট করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে চুক্তি বাতিল করে রবি। পরে চুক্তিবদ্ধ হয়েছে ইউনিলিভার বাংলাদেশ। স্বাভাবিকভাবেই টাইগারদের জার্সিতে থাকবে বহুজাতিক প্রতিষ্ঠানটির পণ্যের লোগো। এবারের আসরে মাশরাফিদের জার্সিতে থাকছে ‘লাইফবয়’-এর লোগো।

শনিবার সংযুক্ত আরব আমিরাতে গড়াচ্ছে এশিয়া কাপের ১৪তম আসর। এতে বাংলাদেশের জার্সি কেমন হবে- কয়েক দিন ধরে তা নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে ছিল ভীষণ আগ্রহ। অবশেষে জার্সি উন্মোচন করা হয়েছে। সেটির একটি ছবি আপলোড করেছে লাইফবয়। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে সেই ছবিটি দিয়েছে প্রতিষ্ঠানটি।

এ জার্সি পরেই আগামীকাল উদ্বোধনী ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবেন টাইগাররা। দুবাইয়ে বাংলাদেশ সময় সাড়ে ৫টায় শুরু হবে দুদলের লড়াই। নিজেদের প্রথম ম্যাচ ঘিরে শেষ প্রস্তুতি সেরে নিচ্ছে দুদলই। উভয়ই চায় জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে।

গেল ২৬ আগস্ট বিসিবির সঙ্গে চুক্তি বাতিল করে রবি। বেশ কিছু দিন ধরেই উভয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল। তা সুরাহা না হওয়ায় বোর্ডের সঙ্গে চুক্তি বাতিল করে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানটি। পরে ৬ সেপ্টেম্বর চুক্তি করে ইউনিলিভার। চুক্তির মেয়াদ আসছে ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত।

শুধু জাতীয় দল নয়, বাংলাদেশ নারী দল, অনূর্ধ্ব-১৯ দল এবং বাংলাদেশ ‘এ’ দলের স্পন্সরও ইউনিলিভার বাংলাদেশ। অর্থাৎ আগামী দেড় বছর সাকিব-মোস্তাফিজদের জার্সিতে থাকবে ‘লাইফবয়’-এর লোগো।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর