,

চিত্রনায়ক হিসেবে অভিষেকের অপেক্ষায় আসিফ

news-image

জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর এখন দারুণ ব্যস্ত। প্রথমবারের মতো চিত্রনায়ক হয়ে বড়পর্দায় আসছেন তিনি। এ কারণে একটু বেশিই পরিশ্রম করছেন এ সময়ের হার্টথ্রব এই গায়ক। এই মূহুর্তে তানজিকা আমিনকে নিয়ে পূর্ণ্যদৈর্ঘ্য মিউজিক্যাল ফিল্ম ‘গহীনের গান’-এর দ্বিতীয় পর্যায়ের শুটিং করছেন আসিফ।

বাংলাঢোল প্রযোজিত ছবিটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আসিফ। শিল্পীর গাওয়া নয়টি গানের ওপর এটি নির্মাণ করছেন লেখক ও নির্মাতা সাদাত হোসাইন। ঈদুল আযহার আগে প্রথম ভাগের কাজ হয়েছে। ৮ সেপ্টেম্বর থেকে মোহাম্মদপুরে চলছে দ্বিতীয় ভাগের কাজ। অচিরেই জানানো হবে অন্য নায়িকার নাম।

কেমন চলছে ছবির শুটিং? এমন প্রশ্নের জবাবে আসিফ আকবর বলেন, ‘সিনেমার শুটিং মানেই ঘটনার ঘনঘটা। আমার বেলায়ও ব্যতিক্রম কিছু ঘটছে না। ৯ সেপ্টেম্বর বিকেলে দুর্ঘটনার হাত থেকে বাঁচলাম। শুটিংয়ের প্রয়োজনে বসিলায় এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার পথে আমাদের শুটিংয়ের গাড়িকে প্রচণ্ড জোরে ধাক্কা দেয় একটি মাইক্রোবাস। আমরা সুস্থ আছি, তবে গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন আসিফ, তানজিকা, নির্মাতা সাদাত ও ছবিটির ডিওপি বিদ্রোহী দীপন। একটি ঝগড়ার দৃশ্যের শুটিংয়ের প্রস্তুতি নিয়ে বের হয়েছিলেন তারা। দুর্ঘটনার পরপরই মাইক্রোবাসটি পালিয়ে যাওয়ায় আইনানুগ ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

‘গহীনের গান’ ছবিটির জন্য তরুণ মুনসী, রাজিব আহমেদ ও সাদাত হোসাইনের লেখা নয়টি নতুন গান কণ্ঠে তুলেছেন আসিফ। এগুলোর সুর-সংগীত করেছেন তরুণ মুনসী ও পল্লব সান্যাল। গানের বক্তব্য ঠিক রেখে ‘গহীনের গান’-এর চিত্রনাট্য করেছেন নির্মাতা নিজেই। তার মতে, বাংলাদেশে এ ধরনের কাজ নতুন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের