,

হিমেশ-শুভশ্রীর সঙ্গে বাংলাদেশের সুমন

news-image

একের পর এক হৃদয়গ্রাহী গান দিয়ে সঙ্গীতপ্রেমীদের মাত করে চলেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী এফ এ সুমন। এরই মধ্যে তিনি জায়গা করে নিয়েছেন সর্বস্তরের শ্রোতাদের অন্তরমহলে। ইদানীং স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন সুমন। কদিন আগেই ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি।

সেই ধারাবাহিকতায় সময়ের নন্দিত এই সঙ্গীতশিল্পী এবার মাতাবেন ভারতের কুচবিহারের সঙ্গীতপ্রেমীদের। গণেশ পুজাকে ঘিরে আগামী ১২ থেকে ২০ সেপ্টেম্বর কুচবিহারের বেটাগুরি প্লে গ্রাউন্ডে আয়োজিত গণেশ উৎসবে গাইবেন এফ এ সুমন। একই আসরে অংশ নিবেন হিমেশ রেশামিয়া, রিমি সেন, ঋষি চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি এবং অদিতিসহ অনেক তারকা শিল্পীরা।

আগামী ১৫ সেপ্টেম্বর উৎসবমঞ্চে নিজের বিভিন্ন জনপ্রিয় গানের পাশাপাশি সম্প্রতি প্রকাশ পাওয়া একাধিক গান গাইবেন তিনি। দু-এক দিনের মধ্যেই উৎসবে অংশ নিতে কোচবিহারের উদ্দেশ্যে রওয়ানা করবেন বলে জানিয়েছেন এফ এ সুমন।

সমসাময়িক ব্যস্ততা ও কোচবিহারে আমন্ত্রণ পাওয়া প্রসঙ্গে সুমন বলেন, ‘স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ততা যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন রেডিও-টেলিভিশনেও নিয়মিত ডাক পড়ছে। তবে দেশের বাহিরে গান করার বিষয়টি একটু অন্য রকম। বিদেশের মাটিতে গান করা মানে সেখানে নিজ দেশের প্রতিনিধিত্ব করা। অর্থাৎ এক্ষেত্রে অনেক বেশি দায় বর্তায়। আশা করছি, বরাবরের মত আমার এবারের সফরটিও সফলভাবে শেষ করতে পারব। আয়োজকদের বিশেষভাবে ধন্যবাদ জানাবো- আমাকে এই আসরে আমন্ত্রণ জানানোর জন্য।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কনসার্টে গান করাটা একজন শিল্পীর জন্য অনেক বেশি আনন্দের। কেননা, এর মধ্য দিয়ে সরাসরি দর্শকদের সাথে যোগাযোগ ঘটে। শিল্পী এবং শ্রোতার মধ্যে আত্মিক সেতুবন্ধন রচিত হয়। স্টেজ শোতে অংশ নিলে একজন শিল্প তাৎক্ষণিক তার পারফর্মেন্সের পিট-ব্যাক পেয়ে থাকেন। শ্রোতারাই তো সব, তাদের উৎসাহই একজন শিল্পীর মূল অনুপ্রেরণা।’

গেল ঈদে প্রকাশ পায় জনপ্রিয় এই সঙ্গীতশিল্পীর গাওয়া নতুন গান- ‘হৃদ মাঝারে’, ‘পাখি’ এবং ‘অভিনয়’সহ বেশ কিছু গান। গানগুলো শ্রোতামহলে দারুণ সাড়া পেলেছে বলে জানিয়েছেন সুমন। এছাড়াও তার সুর-সঙ্গীতে প্রকাশ পেয়েছে অর্ধডজনেরও বেশি নতুন গান।

প্রসঙ্গত, বর্তমান সময়ে তার গাওয়া ‘জানরে তুই’, ‘পাগলীরে’, ‘সখীরে’, ‘ভিতর কান্দে’,’দরদীয়া’, ‘মন মুনিয়া’সহ তার বেশকিছু গান পছন্দের তালিকায় রেখেছেন সঙ্গীতপ্রেমীরা। এরই মধ্যে বাংলা গানের জনপ্রিয়তার টপচার্টেও উঠে এসেছে এফ এ সুমনের বহু গান। ইউটিউব ভিউর শীর্ষ পর্যায়ে রয়েছে এফ এ সুমনের একাধিক গান।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর