,

ফিলিস্তিনের গ্রামে গ্রামে অভিযান ইসরায়েলি সেনাদের

news-image

ফিলিস্তিনের খান আল আহমারসহ কয়েকটি গ্রামে অভিযান চালিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। এই অভিযানে গ্রামগুলোর তাঁবু গুড়িয়ে দেওয়ার পাশাপাশি বিক্ষোভকারীদের একটি ক্যাম্প খালি করতে বাধ্য করেছে সেনারা।

হস্পতিবার এ অভিযান চালায় ইসরায়েল। খান আল আহমার গ্রামটি জেরুজালেমের বড় দুই অবৈধ বসতি মালে আদুমিম ও কাফফার আদুমিম এর কয়েক কিলোমিটারের মধ্যে অবস্থিত। ওই দুটি বসতিই সম্প্রসারণ করতে চাইছে ইসরায়েল সরকার।

গত ৬ সেপ্টেম্বর সেখানকার বাসিন্দাদের জোর করে সরিয়ে দিতে সেনাবাহিনীকে সবুজ সংকেত দেয় ইসরায়েলের আদালত। অনুমতি ছাড়া নির্মাণ হয়েছে দাবি করে এক সপ্তাহের মধ্যে গ্রামটি খালি করে ফেলার নির্দেশ দেয় আদালত।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বৃহস্পতিবার সূর্যোদয়ের আগে খান আল আহমারে হাজির হয় ইসরায়েলি বাহিনী। অ্যাগেনিস্ট দ্য ওয়াল অ্যান্ড সেটেলমেন্ট কমিশনের প্রধান ওয়ালিদ হাসাফ বলেন, আমরা ভেবেছিলাম পাঁচটি বাড়ি গুড়িয়ে দিয়ে ক্ষান্ত হবে তারা।

আমরা লড়াই করার জন্য সেখানে যাইনি, খালি বাড়িগুলো রক্ষা করতে গিয়েছিলাম। আমরা খান আল আহমারের বাড়িগুলো রক্ষা করতে চাই। কিন্তু তাদের বাধা দিয়ে রুখতে পারিনি। তারা আমাদের বাড়ি-ঘরগুলো তচনছ করে দিয়েছে। সূত্র: আল জাজিরা

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের