,

মুসলিমদের নির্যাতন নয়, শিক্ষিত করা হচ্ছে : বেইজিং

news-image

চীন জিনজিয়াং প্রদেশের মুসলিমদের নির্যাতন করছে না বরং শিক্ষিত করছে বলে দাবি করেছে বেইজিং। এ ধরণের কর্মসূচিকে একটি মহল সমস্যা হিসেবে দাবি করছে বলে চীনা কর্তৃপক্ষ অভিযোগও করেছে। এনডিটিভি

চীনের রাষ্ট্রীয় তথ্য অফিসের মানবাধিকার বিষয়ক বিভাগের পরিচালক লি জিওজুন জানান, আমাদের প্রশিক্ষণ কর্মসূচিকে মানবাধিকারের অপব্যবহার বলা যাবে না। চীন মুসলিমদের শিক্ষিত করার জন্য প্রশিক্ষণ ও শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করছে। যদি আপনারা একে উত্তম পদ্ধতি না বলেন তবুও এটি একটি খুবই গুরুত্বপূর্ণ পদক্ষেপ যা ধর্মীয় উগ্রবাদ হ্রাস করবে। তবে এমন কোন পদক্ষেপ নিতে পশ্চিমা দেশগুলো বরাবরই ব্যর্থ হয়েছে।

উল্লেখ্য, চীন দীর্ঘ দিন ধরে জিনজিয়াং এর উইঘুর মুসলিমদের ওপর গণহারে অত্যাচার নির্যাতন করছে বলে অভিযোগ রয়েছে। সম্প্রতি এই অভিযোগটি আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কেড়েছে। ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জিনজিয়াং এর মুসলিমদের মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়ার পরিকল্পনাও করেছে। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের