,

যুক্তরাষ্ট্রে গ্যাস বিস্ফোরণে ৩৯টি বাড়িতে আগুন

news-image

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের বোস্টন শহরের কাছে একটি এলাকায় সিরিজ গ্যাস বিস্ফোরণে অন্তত ৩৯টি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় পুলিশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, এই ঘটনায় অন্তত ছয়জন গুরুতর আহত হয়েছেন। হালকা আঘাত পেয়েছেন অনেকে। ওই এলাকা থেকে বেসামরিকদের সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহকারীরা সকল সংযোগ বিচ্ছিন্ন করে দিচ্ছেন।

কর্মকর্তারা বলেন, কলম্বিয়া গ্যাস লাইনের চাপে এই বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে কোন কারণ নিশ্চিত করেননি তারা।

পুলিশ জানায়, প্রতিষ্ঠানগুলো সংযোগ বিচ্ছিন্ন করছেন। তবে এতে কিছু সময় লাগবে। যাদের বাড়িতে গ্যাসের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, তাদের সবাইকে দ্রুত বাড়ি থেকে বের হওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

লরেন্সের মেয়ার ড্যান রিভেরা সকল বাসিন্দাকে এমন পরিস্থিতিতে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। স্থানীয় স্কুলগুলোতে অস্থায়ী আশ্রয়কেন্দ্র করা হয়েছে।

রাজ্য পুলিশ জানায়, তারা ৭০টি আগুনের ঘটনা মোকাবিলা করছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের