,

৩০০ আসনের একটি করে কেন্দ্রে ইভিএম ব্যবহারের চিন্তা

news-image

নিউজ ডেস্ক : আগামী জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রতিটির একটি করে কেন্দ্রে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্যে প্রস্তুতি নিতে কমিশন সচিবালয়ের কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

রাজধানীতে ইভিএম মেলা আয়োজন সংক্রান্ত এক সভায় ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এ নির্দেশনা দেন বলে সভার কার্যবিবরণীতে বিষয়টি উঠে এসেছে। ওই সভায় তিনি আগামীতে সব উপজেলা ও সিটি করপোরেশন নির্বাচনেও ইভিএম ব্যবহারের কথা বলেন। এছাড়া ইভিএমকে জনপ্রিয় করতে অক্টোবরের প্রথমার্ধে জাতীয় মেলার আয়োজন করতে যাচ্ছে ইসি। তবে ওই মেলায় রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। মেলা সফল করতে ঢাকার প্রতিটি ওয়ার্ড কাউন্সিলের নিজস্ব ১০-১৫ জন লোক হাজির করতে থানা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে ওই সভার কার্যবিবরণীতে ইসি সচিবকে উদ্ধৃত করে বলা হয়েছে, ‘আগামীতে সব উপজেলা, সিটি করপোরেশন ও সংসদের ৩০০ আসনের প্রতিটিতে অন্তত একটি করে কেন্দ্রে ইভিএম ব্যবহার করলে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে।’

ওই বৈঠকে সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘বিশ্ব আজ ক্রমাগতভাবে নতুন নতুন তথ্যপ্রযুক্তি গ্রহণ করছে। তাই আস্তে আস্তে আমাদের নির্বাচনি ব্যবস্থায় প্রযুক্তির ব্যবহার শুরু করতে হবে। মানুষ এখন প্রযুক্তি গ্রহণে স্বাচ্ছন্দ বোধ করছেন। তাই পুরাতন ব্যালট পেপার আর ঘানি ব্যাগ থেকে আধুনিক প্রযুক্তির মাধ্যমে ভোট নেওয়ার ব্যবস্থা করতে হবে। নির্বাচনি সংস্কৃতিতে আধুনিকতার ছোঁয়া দিতে আমাদের গবেষণা করে নতুন নতুন প্রযুক্তি গ্রহণ করতে হবে।’
ওইসব ব্যক্তির জাতীয় পরিচয়পত্র নম্বর আগেই ইসির আইটি শাখায় পাঠানোর সিদ্ধান্ত হয়।

ইসির একাধিক কর্মকর্তা জানান, সভার এ কার্যবিবরণী ইসির সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এ কার্যবিবরণী অনুযায়ী পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর