,

মৌনীর পারিশ্রমিক কত!

news-image

মুম্বাই প্রতিনিধি: ‘গোল্ড’ ছবির পর রাতারাতি বড় তারকা বনে গেছেন ‘নাগিনকন্যা’ মৌনী রায়। কালারস টিভির ‘নাগিন’ সিরিয়ালে অভিনয় করে জনপ্রিয় হন তিনি। তবে এই টেলিসুন্দরীর জনপ্রিয়তা আরও উচ্চতায় পৌঁছে গেছে অক্ষয় কুমারের ‘গোল্ড’ ছবির হাত ধরে। এই সাফল্য মৌনীর জীবনে অনেক পরিবর্তন এনেছে। একের পর এক ভালো ছবির প্রস্তাব তাঁর কাছে। আর এই ‘গোল্ড’ ছবির পর মৌনী রায় তাঁর পারিশ্রমিক এক লাফে অনেকটাই বাড়িয়ে দিয়েছেন।

‘গোল্ড’ ছবিতে মৌনীর অভিনয় সবাই পছন্দ করেছেন। আর ঠিক তারপরই এই টেলিসুন্দরীর কাছে এক বড় ছবির প্রস্তাব আসে। তবে এই বঙ্গ অভিনেত্রী সিদ্ধান্ত নিয়েছেন, আর কম টাকার বিনিময়ে তিনি ছবিতে কাজ করবেন না। তাই এই প্রযোজকের কাছে বড় দর হাঁকান মৌনী। আর প্রযোজক তাঁর দর শুনে পালিয়ে বেঁচেছেন।

এদিকে একটা ওয়েব সিরিজও হাতছাড়া হয়ে গেছে এই তারকার। বলিউডে জোর গুঞ্জন, এর কারণ আরেক তারকা হিনা খানের পারিশ্রমিক। কারণ তিনি হিনার চেয়ে কম পারিশ্রমিক পান, তা মৌনী কিছুতেই মানতে পারছেন না। মৌনী এই ওয়েব সিরিজে প্রতি পর্বের জন্য তিন লাখ রুপি দাবি করেন। আর ‘নাগিনকন্যা’র এই দাবি শুনে প্রযোজকের মাথায় হাত! মৌনীর বক্তব্য, হিনা যদি প্রতি পর্বর জন্য আড়াই লাখ রুপি নেন, তাহলে তিনি কেন ৩ লাখ রুপি পেতে পারেন না!

জানা গেছে, হিনা খান জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কসৌটি জিন্দেগি কি’তে প্রতি পর্বের জন্য প্রায় আড়াই লাখ রুপি নিচ্ছেন।

নিন্দুকদের মতে, সাফল্যই মাথা ঘুরিয়ে দিয়েছে মৌনীর। আবার কারও মতে, তার এই দাবি অন্যায় নয়। কারণ ‘গোল্ড’ ছবির পর এখন তিনটা বড় প্রজেক্ট তাঁর হাতে। এই মুহূর্তে মৌনী ব্যস্ত আলিয়া ভাট ও রণবীর কাপুরের সঙ্গে বুলগেরিয়াতে ‘ব্রহ্মাস্ত্র’ ছবির শুটিংয়ে। এ ছাড়া এই তারকাকে ‘র’ এবং ‘মেড ইন চায়না’ ছবিতেও দেখা যাবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের